1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

জমি নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল হেলাল প্রামানিকের

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

পাবনার চাটমোহরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে হেলাল প্রামানিক (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের সোহাগবাড়ি গ্রামে এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত হেলাল প্রামানিক সোহাগবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলী প্রামানিকের ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন। আহতরা হলেন, আব্দুল ওয়াহেদ প্রামানিক, বাবলু প্রামানিক ও আবু মাজন প্রামানিক। তারা নিহত হেলাল উদ্দিনের ভাই।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, তিন মাস আগে একই গ্রামের গুদু প্রামাণিকের ছেলে সাইদুল ইসলামের কাছ থেকে জমি কেনেন আজাদ হোসেনের ছেলে খলিল হোসেন ও  এলবাজ প্রামানিকের ছেলে জিয়া প্রামানিক। কিন্তু সাইদুল ইসলাম সেই জমি রেজিস্ট্রি করে দিতে তালবাহানা করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।থানায় উভয়পক্ষকে নিয়ে সালিশ বৈঠকও হয়েছিল।

শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে কথা কাটাকাটির জেরে খলিল হোসেনকে মারধর করে অভিযুক্ত সাইদুল ইসলাম ও তার চাচাতো ভাই জামাত আলী। এ ঘটনা দেখে নিহত হেলাল প্রামানিকের ভাই ওয়াহেদ প্রামানিক সাইদুলকে বলেন দ্বন্দ্ব না করে ঝামেলা মিটিয়ে ফেলতে। পরে সাইদুল তার দুই ভাই নুর হোসেন, শাহ আলম, চাচাতো ভাই জামাত আলী সহ তাদের সহযোগীরা গিয়ে আব্দুল ওয়াহেদের বাড়িতে গিয়ে তাকে বেধরক মারধর করেন।

বাজারে থাকা ওয়াহেদের তিন ভাই হেলাল, বাবলু ও আবু মাজন জানতে পেরে চার ভাই মিলে নুর হোসেনের বাড়িতে গিয়ে হামলা চালানোর চেষ্টা করেন। তখন সাইদুল, নূর হোসেন, শাহ আলম সহ অন্যান্যরা তাদের চার ভাইকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্রাঘাত করলে তারা গুরুতর আহত হন। পরিবারের লোকজন ও স্থানীয়রা আহত চার ভাইকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলাল উদ্দিন প্রামানিককে মৃত ঘোষণা করেন। বাকি তিন ভাইকে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা একজন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park