1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

ঈশ্বরদীর মহিলা ভাইস চেয়ারম্যানের পদত্যাগ

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী।

রবিবার (১৮ আগস্ট) বেলা ১২টার দিকে আতিয়া ফেরদৌস কাকলী উপজেলা পরিষদ কার্যালয়ে গেলে শিক্ষার্থীরা পরিষদ চত্বর ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অবস্থান নিলে শিক্ষার্থী সেখানে গিয়ে তার পদত্যাগ দাবি করেন। পরে সেখানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত হন। শিক্ষার্থীদের দাবির মুখে এক পর্যায়ে বিকাল সাড়ে ৩টার দিকে তিনি লিখিত পদত্যাগপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেন।

আন্দোলনকারীদের সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী পৌর শহরের রেলগেটে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে অবস্থান নিয়ে নারী শিক্ষার্থীদের মোবাইল কেড়ে নেওয়াসহ হয়রানি করেন। তার এ পদে থাকার কোনো যোগ্যতা নেই। তাই শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবি জানিয়েছে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ বলেন, মহিলা ভাইস চেয়ারম্যানের পদত্যাগ পত্র পেয়েছি। এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park