1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল দুই মামলায় ১০ দিনের রিমাণ্ডে

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

পাবনা-৪ আসনের সাবেক সাংসদ ও সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছোট ছেলে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালকে দু’টি মামলায় ১০ দিনের পুলিশ রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পাবনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-২ এর বিচারক মো. মোস্তাফিজুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। গুলি ও বিস্ফোরক দ্রব্য এবং অস্ত্র আইনের দুই মামলায় আসামি তমাল।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলা দু’টির তদন্তকারী ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা।

এর আগে গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক দুইটার দিকে ঈশ্বরদীর আলোবাগ মোড়ে এক বাসা থেকে তমালকে গ্রেপ্তার করে র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। এই সময় তমালের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগজিন এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার এক দফা কর্মসূচিতে সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে সদ্য সাবেক এমপি গালিবুর রহমান শরীফের নেতৃত্বে তার ছোট ভাই ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল সশস্ত্র বাহিনী নিয়ে হামলা চালায়। গুলি করে চারজনকে আহত করে। ভাংচুর, লুটপাট করে। পিটিয়ে আরও অন্তত ১৫ জনকে মারাক্তকভাবে আহত করে।

এই ঘটনায় ১৫ আগস্ট ঈশ্বরদীর শৈলপাড়া মহল্লার মৃত আব্দুল রশিদের ছেলে গুলিতে আহত নজরুল ইসলাম বাদী হয়ে এমপি গালিবকে প্রধান ও শিরহান শরীফ তমালকে ২নং আসামী করে ৭১জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮০-৯০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে।

ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, শিরহান শরীফ তমালের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যার চেষ্টা, গুলি ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। একইসঙ্গে র‍্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়ার পর গত ৬ সেপ্টেম্বর  অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

তিনি জানান, গত ৭ সেপ্টেম্বর তমালকে আদালতেক সোপর্দ করে গুলি ও বিস্ফোরক দ্রব্য এবং র‍্যাবের হাতে অস্ত্রসহ আটক এই দুই মামলায় সাতদিন করে চৌদ্দ দিনের রিমাণ্ডের আবেদন জানানো হয়েছিল। আদালত সেখানে পাঁচদিন করে মোট দশদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন।
#

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park