1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

জাস্টিন ট্রুডোর নামে জন্মসনদ, সেই কম্পিউটার অপারেটর গ্রেপ্তার

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

পাবনার সুজানগরের আহম্মেদপুর ইউনিয়ন পরিষদ থেকে জাস্টিন ট্রুডোর নামে ভূয়া জন্মসনদ তৈরির অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি নিলয় পারভেজ ইমনকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে পাবনার কাচারী পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১১ সেপ্টেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে এসব জানান র‍্যাবের কোম্পানি কমান্ডার এহতেশামুল হক খান।

নিলয় পারভেজ ইমন সুজানগরের আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে। তিনি ওই ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। সে সুবাদেই টাকার বিনিময়ে ভুয়া সনদ তৈরি করতেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গ্রেফতারকৃত ইমন টাকার বিনিময়ে জন্ম ও মৃত্যু সনদ সহ নানাধরণের ভুয়া সনদ তৈরি করতেন। এরই অংশ হিসেবে চলতি বছরের মার্চ মাসে বিপুল অর্থের বিনিময়ে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর নামে ভুয়া জন্মসনদ তৈরি করে দেন। এ নিয়ে তোলপাড় শুরু হলে ঘটনা তদন্তে নামে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। পরে প্রাথমিকভাবে এঘটনায় কম্পিউটার অপারেটর ইমনের সংশ্লিষ্টতা ও ইউপি সচিবের তদারকি গাফিলতির প্রমাণ মেলে। পরে ওই মাসের ২৩ তারিখে তাদের আসামি করে আমিনুপুর থানায় একটি মামলা দায়ের হয়। এরপর থেকে তারা পলাতক ছিলেন।

এ ব্যাপারে র‍্যাবের কোম্পানি কমান্ডার এহতেশামুল হক খান বলেন, জিজ্ঞাসাবাদে এঘটনার দায় তিনি স্বীকার করেছেন। প্রস্তুতি শেষে তাকে আমিনপুর থানায় হস্তান্তর করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park