1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

যে ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, সেখানেই হাসিনার ফাঁসির ব্যবস্থা হচ্ছে

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের অন্যায়ভাবে নীলনকশা করে মিথ্যা অভিযোগে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে যে ট্রাইব্যুনালে ওই ট্রাইব্যুনালেই স্বৈরশাসক হাসিনাকে ফাঁসির ব্যবস্থা করা হচ্ছে।  আল্লাহ যুগে যুগে এভাবেই জালিম শাসকদের শাস্তির ব্যবস্থা করেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল।
শনিবার (১৯ অক্টোবর) দিনব্যাপী পাবনা সদর উপজেলা জামায়াতের উদ্যোগে ১০ ইউনিয়নের অগ্রসর বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু তালেব মন্ডল বলেন, ফ্যামিবাদী হাসিনা সরকার ক্ষমতাকে কুক্ষিগত করতেই জামায়াতের কেন্দ্রীয় সব নেতাকে জুডিশিয়াল ক্লিংয়ের মাধ্যমে হত্যা করেছে। কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের অফিসকে তালাবদ্ধ করা হয়েছে।  হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আবদ্ধ করে রেখেছিল। তারপরও জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরকে দমিয়ে রাখতে পারেনি। বরং জামায়াত পুর্বের থেকে আরও অনেক শক্তিশালী হয়েছে ও মজবুত হয়েছে। সাধারণ  মানুষের ভালবাসায় জামায়াত অনেক দুরে এগিয়ে গেছে।
 এভাবে বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন সেনা অফিসারকে সুপরিকল্পিতভাবে হত্যা করেছে হাসিনা। এরপর সাংবাদিক দম্পতি সাগর ও রুনিকে হত্যা করেছে। যেসব হত্যাকান্ডের এখনো কোন তদন্ত কাজ সম্পন্ন হয়নি।
বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের কথা স্বরণ করে তিনি বলেন, আমাদের কলিজার টুকরা ছেলে মেয়েরা ও সাধারণ জনতা বুকের তাজা রক্ত দিয়ে এই নতুন বাংলাদেশ দিয়ে গেছেন। তাদের আত্মদানকে সমুন্নত রাখতে হলে অব্যশ্যই জামায়াত নেতাকর্মীদের সমাজ গড়ার কারিগর হতে হবে। গ্রামে গ্রামে শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।
আমরা এমন একটি দেশ ব্যবস্থা চাই যেখানে কোরআনের আলো থাকতে হবে। এমন একটি সমাজ ব্যবস্থা চাই সেখানে রাসুলের আদর্শ পুরোপুরি থাকতে হবে।  যেই পড়াশোনা করে এসপি- ডিসি হয়ে দেশের মানুষের জন্য কাজ করবে। কোরআন দিয়ে তারা জেলার সকল কাজ পরিচালনা করবে। এমন ব্যক্তিরা ক্ষমতায় আসবে যারা মসজিদের ইমাম হবে আবার ক্ষমতার মসনদে বসে দেশের কল্যাণে কাজও করবে।
আগামী জাতীয় নির্বাচনে জামায়াতকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সামাজিক কাজের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে হবে। দরিদ্র ও সাধারণ মানুষের বিপদের পাশে দাঁড়াতে হবে। তবেই মানুষ আমাদের মুল্যায়ন করবে। আগামী সংসদ নির্বাচনে পাবনার সব আসনে প্রার্থী দিবে জামায়াত ইসলামী।
জামায়াতে ইসলামী কর্মীদের চরিত্র হবে সাহাবায়ে কেরামের চরিত্রের মত। দেশ ও সমাজে আদর্শ ভিত্তিক রাজনীতি করতে হবে। জান মাল সব আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কোন দখলদার চাঁদাবাজদের প্রশ্রয় দেওয়া যাবে না। হিংসা ও প্রতিহিংসার রাজনীতি করা যাবে না।
জামায়াতে ইসলামী পাবনা সদর উপজেলার আমীর আব্দুর রবের সভাপতিত্বে ও সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. ইকবাল হোসাইন,  সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফ্ফার খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা শাখার সভাপতি অধ্যাপক রেজাউল করিম প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park