1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

আমদানি নয়, রফতানি নির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের: মামুনুর রশিদ খান

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি পাবনার কৃতি সন্তান মামুনুর রশিদ খান বলেছেন, কৃষির উন্নয়ন ও আধুনিকায়নের জন্য কৃষকের হাতে উন্নতি প্রযুক্তি দ্রুত পৌঁছানো এবং প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে কৃষিতে ব্যাপক সংস্কার, কৃষি উপকরণ বিতরণ ব্যবস্থা সংস্কার, কৃষি উপকরণ ব্যবসা উদারীকরণ নীতি প্রণয়ন করা, রাসায়নিক সার, সেচ ও সেচ যন্ত্র, আধুনিক চাষ যন্ত্র ইত্যাদি প্রণয়নের মাধ্যমে  আমদানি নয়, রফতানি নির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ) বিকেলে বাংলাদেশের সংখ্যাগরিষ্ট জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের মাহমুদপুর বাজার মাঠে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত ফ্যাসিবাদ সরকারের নজীরবিহীন লুটপাট এবং দুর্নীতির কারণে জার্মানী থেকে প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস ২০২৪ বাংলাদেশকে বিশ্বের প্রথম সারির খাদ্য নিরাপত্তাহীন ১০টি দেশের মধ্যে অষ্টম স্থানে রেখেছে।
 বর্তমান অর্থ বছরে কৃষি বিষয়ক পাঁচটি মন্ত্রণায়ণয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪৭৩২২ কোটি মোট বরাদ্দের ৫.৯ শতাংশ। এটা খুবই অপ্রতুল। অথচ ২০১১-১২ সালে উক্ত খাতে বরাদ্দ  ছিল ১০.৬৫ শতাংশ। ২০২৩-২৪ অর্থ বছরে সংশোধিত বাজেট কৃষি খাতে ভর্তুকীর পরিমান ছিল ২৫০০ কোটি টাকা। বর্তমান অর্থবছরের ভর্তুকির পরিমান ১৭২৬১ কোটি টাকা যা আগের বছরের তুলনায় ৮৩৮৩ কোটি টাকা কম।
কৃষি খাতে জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তিনি বলেন, বিশেষ কৃষি লোন প্রনয়ণ, কৃষি সংস্কার কর্মসূচি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ, পল্লীবিদ্যুতায়ন কর্মসূচি, বিসিআইসি প্রতিষ্ঠা, চিনি শিল্প উন্নয়নে নীতিমালা,  কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা,বিজ অধ্যাদেশের মাধ্যমে বিজ উৎপাদন  করাসহ যাবতীয় কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন।
 ১৯৮১ সালে তিনি আশুগঞ্জ ফার্টিলাইজার কারখানা প্রতিষ্ঠা করেন, আরও কয়েকটি সার কারখানা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। তিনি ১ জুলাই ১৯৭৬ সালে বাংলাদেশ সুগার মিলস করপোরেশন ও বাংলাদেশ ফুড অ্যান্ড অ্যালাইড ইন্ডাস্ট্রিজ করপোরেশন একীভূত করে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশন গঠন করেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গমের আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই গমের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গম গবেষণার ওপর গুরুত্ব দেন। কৃষিখাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও ব্যাপক অবদান রেখেছিলেন। আগামীতে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে কৃষকদের সার্থ সংশ্লিষ্ট কাজ করবে বলে জানান তিনি।
এসময় কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি। কৃষকদের বাড়তি সুযোগ সুবিধার আওতায় আনার দাবি জানান স্থানীয়রা।
মালঞ্চি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আহসান হাবিব মুফতির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পাবনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুল হক বাবু, পাবনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ও ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান, বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম, সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসিফ, যুগ্ম-সম্পাদক আহসানুল হক মুন্না ও সদর উপজেলা কৃষক দলের সভাপতি হাবিবুর রহমান বাচ্চু, কৃষকদল পাবনা জেলা শাখার সাংগাঠনিক সাম্পাদক আমিরুল ইসলাম নিক্সন প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park