1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী তানজিদুর জামান দিহান (২২) এর উপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাকশীর বাঘইলে এই হামলার ঘটনা ঘটেছে। দিহান ঈশ্বরদী পৌরসভার বাবু পাড়া এলাকার মৃত সাইদুর জামানের ছেলে। সে পাবনা এডওয়ার্ড কলেজের ফিন্যান্স বিভাগের ৩য় বর্ষের ছাত্র।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্ররা জানায়, দিহান, শাওন ও সাইদ মোটরসাইকেল যোগে ঈশ্বরদী থেকে পাকশী আমতলা মাঠের দিকে একটি প্রোগ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে বাঘইল সাঁকোর নিকট পৌঁছালে পিছন থেকে নীল রঙের একটি ডিসকভার মোটরসাইকেলে তিনজন মুখ ঢেকে ছাত্রদের অতিক্রম করার সময় দিহানকে চলতি মোটরসাইকেল থেকে টান দিয়ে ফেলে দেয়। এতে দিহান ডান পায়ে গুরুতর আঘাত পান। দিহান বর্তমানে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
ন্যাক্কারজনক এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানান ছাত্ররা। এছাড়াও থানায় লিখিত অভিযোগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানান তারা।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী দিহানকে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং তার চিকিৎসার যেন কোন ত্রুটি না হয় ডাক্তারদের এমন নির্দেশনা দেন। সেইসাথে ঈশ্বরদী থানার ওসিকে নির্দেশনা দেন ঘটনার সাথে কে বা কারা জড়িত তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park