1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

পাবনা ইসলামিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) মাদ্রাসার মুক্তমঞ্চে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দারুল আমান ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পাবনা ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, সাবেক কৃষি মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, পাবনা ইসলামিয়া মাদ্রাসার গভর্নিং বডি সদস্য আশরাফুল আলম হেলাল কানাডা প্রবাসী শমসের আলী হেলাল, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ পাবনা পৌরসভা ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশরাফ প্রামাণিক।অনুষ্ঠানে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাহাঙ্গীর আলম অতিরিক্ত জেলা প্রশাসক শরীর আহমেদ পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম দারুল আমান ট্রাস্টের ট্রাস্টি মাওলানা আব্দুর রব, দারুল আমান ট্রাস্টের কোষাধ্যক্ষ আবু হানিফ ট্রাস্টি  রবিউল ইসলাম বাদশাহ দৈনিক জীবন কথার সম্পাদক এ এস এম আব্দুল্লাহ পাবনা সদর উপজেলা  জামায়াতের আমীর মাওলানা আব্দুর রব ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি ফিরোজ হোসেন প্রমুখ।

ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আরিফ ও সহকারী শিক্ষক ফয়সাল হোসেনের যৌথ  সঞ্চালনায় উপস্থিত অভিভাবকদের স্বাগত স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন অধ্যক্ষ ইকবাল হোসাইন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এলামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে ইব্রাহিম হোসেন। অনুষ্ঠানে মাদ্রাসার শিশু থেকে দ্বাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম থেকে ষষ্ঠ স্থান অধিকারী ৭২ জন এবং মাদ্রাসায় শতভাগ উপস্থিতির জন্য ২৫৭ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া ২৭ জন শিক্ষক কর্মচারীদের মধ্যে শতভাগ উপস্থিতি পুরস্কার প্রদান করা হয়।

প্রধান অতিথি  প্রধান অতিথি মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের প্রতিটা সেক্টরে এখন মাদরাসার শিক্ষার্থীরা ব্যাপক ভূমিকা পালন করছে। তাদের এই সাফল্য শুধুমাত্র তাদের আমল আখলাক ও  নৈতিক চরিত্রের উপর ভিত্তি করে রচিত হয়েছে।

তিনি আরো বলেন মাদ্রাসা শিক্ষার্থীদের এই সাফল্য ধরে রাখতে অধিকতর জ্ঞান চর্চার প্রয়োজন, এক্ষেত্রে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীর উভয়েরই যৌথ প্রচেষ্টা দরকার। তিনি আরো বলেন আমি মনে করি জ্ঞানচর্চা ও দক্ষদেশ প্রেমিক  জনশক্তি তৈরিতে মাদ্রাসা শিক্ষা ভূমিকা আগামীতে আরো বেশি রাখবে।

বিশেষ অতিথি মাওলানা জহুরুল ইসলাম খান বলেন, পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দেশের শীর্ষস্থানে থাকা একটি প্রতিষ্ঠান। প্রতিবছর মাদ্রাসাটি বিভিন্ন কর্মকাণ্ডে সফলতা অর্জন করে থাকে ।  যা বর্তমানে আলিম থেকে ফাজিলে রূপান্তরিত হয়েছে। ইতিমধ্যে মাদরাসাটির মহিলা শাখায় আলাদাভাবে কার্যক্রম পরিচালনা হচ্ছে এবং পরবর্তীতে কামিল মাদরাসা করার সিদ্ধান্ত রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park