1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

পাবনায় মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
পাবনায় মোটরসাইকেল-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইয়াসিন আরাফাত (১৬) নামের এক এসএসসি পরীক্ষা নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১১ টার দিকে শহরের বাইপাস এলাকার এসোর্ট গ্যাস পাম্প ও ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন উত্তর শালগাড়িয়ার মুদি ব্যবসায়ী মো: মিলন হোসেনের একমাত্র ছেলে। সে পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। আগামী এপ্রিল মাসের ১০ তারিখ হতে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বসার কথা ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ১১ টার দিকে মেরিল বাইপাস এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে টার্মিনালের দিকে যাচ্ছিল ইয়াসিন। এমন সময় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে মুমূর্ষু অবস্থায় রাস্তার উপর পড়েছিল। পরে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার, এলাকায় ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসছে।
পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পরিচালক জহিরুল ইসলাম বলেন, সে আমাদের স্কুলের একজন মেধাবী ছাত্র ছিল। অকালে সবাইকে ছেড়ে চলে গেলো। এবার ফরম ফিলাপ করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, আগামী এপ্রিল মাসের ১০ তারিখ হতে পরীক্ষায় বসার কথা ছিলো। তার মৃত্যুতে শোক প্রকাশ করছি।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালে মরদেহ রয়েছে। পরিবারকে হস্তান্তর করা হবে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park