1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

আমিনপুরে রাজধরদিয়া, কৃষ্টপুরসহ বিভিন্ন স্থানে অবৈধ বালু-মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান

ফেরদৌস হাসান
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫

জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) পাবনা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে পাবনা আমিনপুরে রাজধরদিয়া, কৃষ্টপুর সহ থানা এলাকার বিভিন্ন জায়গায় বালু ও মাটির অভিধান চালিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (০৯ মে) বিকেলে বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোরশেদুল আলমের নেতৃত্ব রাজধরদিয়া, কৃষ্টপুর সহ বেশ কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধ ঘোষণা করা হয়। এসময় মালিককে না পাওয়ায় জরিমানা ও কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে,  আমিনপুর শতাধিক এলাকায় অবৈধ ফসলি জমি থেকে মাটি কাটা হচ্ছে ও নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এসব এলাকায় বারবার অভিযান করেও মাটি কাটা বন্ধ করা যাচ্ছে না। বিশেষ করে ফসলি জমি থেকে মাটি কেটে জমি শেষ করে দেওয়া হচ্ছে। এমন অভিযোগে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বিভিন্ন জায়গায় অভিযান করা হয়। কোন মালিককে পাওয়া যায়। অভিযানের আগেই তারা খবর পেয়ে যায়। এজন্য ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মোরশেদুল আলম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে কারাদণ্ড ও জরিমানা আদায় করা হচ্ছে। ফসলি জমি থেকে কেউ মাটি ও বালু কাটতে পারবে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park