
আলোর পথ
– মোঃ মনিরুজ্জামান খান
শিক্ষা হলো আলো, অন্ধকারের শেষে,
জ্ঞান আর সত্যের পথ, দেয় সাহস সব শিক্ষা রথ।
বইয়ের পাতায় লুকিয়ে থাকে অজানা সব কাহিনী,
শেখার নেশায় কাটে দিন, কেটে যায় রাত্রি।
শিক্ষা মানে শুধু বই নয়, জীবন মানে পাঠ,
ভুল থেকে শেখা, সঠিক পথে থাকাটাই শক্তির প্রাতঃ।
শিক্ষক-শিক্ষিকা, দিকনির্দেশনার তারা,
তাদের হাত ধরে খুঁজি নতুন স্বপ্নের ধারা।
শিক্ষা গড়ে ভবিষ্যৎ, স্বপ্নের বুনিয়াদ,
নয় শুধু পরীক্ষার ফল, এটা জীবনের সাধ।
শিখতে হবে সবার আগে, ভালো মানুষ হতে,
শিক্ষা দিয়ে গড়ে তুলি সুন্দর পৃথিবীর পথে।