1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

চর সাদীপুরের ইউপি চেয়ারম্যান মেছের আলীর অপসারণ দাবি! 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
পাবনার সীমান্ত সংলগ্ন কুষ্টিয়ার কুমারখালীর চর সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেছের আলী খাঁকে দুর্নীতিবাজ ও সন্ত্রাসী অ্যাখ্যা দিয়ে তাকে‌ দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। অপসারণ না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
শনিবার (১৭ নভেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও জামায়াতসহ‌ এলাকার সর্বস্তরের শত শত মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মেছের আলী খাঁ একজন দুর্নীতিবাজ। টাকা ছাড়া তিনি কোনো সরকারি অনুদানের কার্ড জনগণকে দেন না। ভাতা কার্ডের জন্যও টাকা দিতে হয়। তারা বাহিনীর অত্যাচারে এই এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। সরকার পতনের পরও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। অবিলম্বে তাকে অপসারণ করতে হবে। দ্রুত অপসারণ না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে, যা যা করণীয় সবই করা হবে।
জামায়াত নেতা ওবায়দুর রহমান খানের পরিচালনায় মানববন্ধনে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফয়েজ উদ্দিন বিশ্বাস, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বয়েন, জামায়াত নেতা ইকবাল হুসাইন, চর সাদীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ, ইউনিয়ন জামায়াতের আমির আবু তালেব হুসাইন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম আজম, বিএনপি নেতা ইকবাল হুসাইন প্রমুখ বক্তব্য রাখেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park