1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

কাজিরহাট-পুরান মাশুমদিয়া সড়কের বেহাল দশা: জনদুর্ভোগ চরমে, ঈদে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

আমিনপুর প্রতিনিধি: পাবনা জেলার আমিনপুর থানার মাসুমদিয়া ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ কাজিরহাট ঘাট থেকে পুরান মাশুমদিয়া পর্যন্ত সড়কটি আজ চরম বেহাল অবস্থায় উপনীত হয়েছে। কাজিরহাট থেকে ৪০০ গজ পশ্চিমে রাস্তা ভেঙে বিরাট খাতে পরিনত হয়েছে,যে কারনে বর্তমানে  চলাচল অযোগ্য হয়ে পরেছে, বছরের পর বছর সংস্কারের অভাবে রাস্তার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, বর্তমানে রাস্তাটা চলাচলের অযোগ্য, আবার রাস্তাটির অনেক স্থানে  মাটি সরে গিয়ে তৈরি হয়েছে বিপজ্জনক খাদ।

সড়কটি স্থানীয় বাসিন্দাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত মানুষ যাতায়াত করেন। বিশেষ করে কাজিরহাট উচ্চ বিদ্যালয় ও কাজিশরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করছে।

এই সড়ক ব্যবহার করে সুজানগর উপজেলার প্রায় ৪০% মানুষ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। সামনে ঈদুল আযহার ছুটি। ঢাকাসহ অন্যান্য শহর থেকে শত শত মানুষ এই সড়ক দিয়েই নিজ বাড়িতে ফিরবেন। কিন্তু রাস্তাটি বর্তমানে একেবারেই চলাচলের অনুপযোগী। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এই অবস্থায় সড়কটি আরও মারাত্মক দুর্ঘটনার শঙ্কা তৈরি করেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। বারবার জানানো হলেও সমস্যা সমাধানে কোনো অগ্রগতি দেখা যায়নি।

এলাকাবাসীর প্রশ্ন—জনগণের নিরাপত্তা ও মৌলিক চলাচলের অধিকার রক্ষায় দায়িত্বশীলদের নীরবতা কেন? এই রাস্তাটি কি না দেখার মতো কিছু?

তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর জোর দাবি,

ঈদের আগেই জরুরি ভিত্তিতে সড়কটি মেরামত করা হোক, যাতে ঘরমুখো মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারে এবং শিক্ষার্থীরা নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park