1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুতে শোক পালন!

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

মোঃ ফেরদৌস হাসান: অনেক স্বপ্ন নিয়ে দুটি পরিবার এসেছিলো সন্তানদের মানুষের মত মানুষ করবে বলে পাবনার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাশীনাথপুর বিজ্ঞান স্কুলে। কিন্তু সৃষ্টি কর্তার নিয়তিতে তারা আজ পরপারে চলে গেলো। অনেক কিছু নিয়ে যাবে বলে এসেছিলো এই দুটি পরিবার। আজ শূন্যহাতে ফিরে গেলো তারা। গত বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, পাবনার আমিনপুরে লালের মোড় এলাকায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-ঢালারচর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের মো. করিম মাস্টারের ছেলে আসাদ (১৫) ও আতাইকুলা থানার বনগ্রাম বামনডাঙ্গা গ্রামের মো. দেলোয়ারের ছেলে জুবায়ের হোসেন (১৫)।

তারা দুজনই এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তাদের মৃত্যুতে কাশিনাথপুর বিজ্ঞান স্কুল পরিবার তিন দিনের শোক প্রকাশ করছে। এই দুই ছাত্রের মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পরছেনা কাশিনাথপুর বিজ্ঞান স্কুল পরিবার। কাশীনাথপুর বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ ও মনিরুজ্জামান মনির বলেন, এই দুই মেধাবী ছাত্রের অকালে চলে যাওয়া মেনে নিতে পারছেনা।কাশিনাথপুর বিজ্ঞান স্কুল পরিবার সবার কাছে ওদের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ যেন এই দুই ছাত্রকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং এই দুই পরিবারকে শোক ভুলিবার ক্ষমতা দান করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park