1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
  3. p.m.mahfuj@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু পাবনায় ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক ব্যবসায়ী নিহত ঈশ্বরদী ও আটঘরিয়ার ৩ হেভিওয়েট আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের কারও কাছ থেকে ভিক্ষা গ্রহণ করেন না মকবুল পাবনায় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম শুভাবির্ভাব উৎসব পালিত মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

জেলায় এবারো শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন মাসুদ রানা

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_131072

ডেস্ক নিউজঃ প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এ বিভিন্ন ক্যাটাগরির মধ্যে সহকারী শিক্ষক হিসেবে পাবনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হবার গৌরব অর্জন করেন মালিগাছা ইউনিয়নের ভজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা।এ নিয়ে ২য় বার তিনি জেলা শ্রেষ্ঠ হলেন।

গত ১৯ সেপ্টেম্বর পাবনা জেলা প্রশাসকের সভাপতিত্বে গঠিত কমিটির মাধ্যমে প্রত্যক্ষ সাক্ষাৎকার ও ডকুমেন্টস যাচাই- বাছাইয়ের মাধ্যমে বিভিন্ন উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠদের মধ্য থেকে তাকে জেলার সেরাদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হয়। একাডেমিক ফলাফল, শিক্ষকতার সময়কাল,প্রকাশনা, গবেষনা,প্রবন্ধ, শ্রেনীপাঠদানে পারদর্শীতা,শিখন শেখানোর কৌশল দক্ষতা,প্রশিক্ষনলব্ধ জ্ঞানের সঠিক প্রয়োগ,যোগ্যতাভিত্তিক পাঠদান, প্রশ্ন প্রনয়ণ ও অন্যান্য বিশেষ কৃতিত্বের প্রমাণক বিশ্লেষণ সম্পন্ন করে প্রত্যক্ষ সাক্ষাৎকারের পর এ ফলাফল প্রকাশ করা হয়।

জানা গেছে মোঃ মাসুদ রানা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর এবং ডিপ্লোমা ইন প্রাইমারি এজুকেশন ডিগ্রি নিয়েছেন।তিনি ২০১০ সালে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। তার বিশেষ আগ্রহ ও পাঠদান কৌশল ও জনসচেতনতা সৃস্টি কাজগুলো অনন্য ।প্রয়োজনীয় আন্তরিক শিক্ষক ও অবকাঠামোগত উন্নয়ন পেলে বিদ্যলয়ের পড়াশোনার মান ভালো করা সম্ভব । আরো জানা যায় বিভিন্ন সামাজিক,স্বেচ্ছাসেবী সংগঠনের জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব প্রদানে তার রয়েছে বিশেষ দক্ষতা। আইসিটিতে বিশেষভাবে দক্ষ হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইসিটি সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রসমূহে সারাদেশব্যাপী শিক্ষকদের তিনি ব্যাপকভাবে সহযোগিতা করে থাকেন বলে জানা গেছে।

মাসুদ রানা চার ভাইবোনের মধ্যে ২য়। তার দুইবোন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন ও ছোট ভাই শিক্ষানবিশ আইনজীবী। তার সহধর্মিণী ও একজন শিক্ষক। ছাত্রজীবন থেকেই প্রয়োজনের তাগিদেই শিক্ষকতাকে পাথেয় হিসেবে নেয়ায় এ পেশার প্রতি তার আগ্রহ ও বিশেষ দক্ষতা অর্জন করেন তিনি।

শ্রেষ্ঠ শিক্ষক হওয়ায় তিনি জানান এতে তার দায়িত্ব কর্তব্য আরো বেড়ে গেলো। আগেও যেমন শিক্ষা ও শিক্ষকদের দক্ষতা ও মান বৃদ্ধিতে তিনি ভূমিকা রেখেছেন এখনো তা অব্যহত রাখবেন। শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ও পাঠদানে বিশেষ কৌশল সমুহ প্রয়াগে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব বলে তিনি জানান।তিনি সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া প্রার্থনা করেছেন। তার এ কৃতিত্বে শুভেচ্ছা জানিয়েছেন প্রাথমিক শিক্ষক সমাজের জেলা সাধারন সম্পাদক আতিকুল ইসলাম পান্না, সাংগঠনিক সম্পাদক মনির , যুগ্ম সম্পাদক মোকলেসুর রহমান, শিমুল হোসেন,

উপজেলা শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক ফারুক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, আজম খান ইমন,রাকিবুল ইসলাম, নাজিম হাসান, মঞ্জুরুল হক প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park