1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

দুবলিয়ায় মুক্তিযোদ্ধা সোবহান খান ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান খান ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের সুবিধা বঞ্চিত, অসহায় ও দরিদ্র বিধবাদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

দুবলিয়া পুরাতন পাড়া গ্রামের হযরত আবু বকর রাঃ জামে মসজিদ সংলগ্ন পাশে মরহুম এজেম উদ্দিন খানের বাড়িতে ২৫ জানুয়ারী শনিবার বিকালে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া, ফারাতপুর, চরপাড়া, কামারডাঙ্গা,পাটোয়া, শ্রীকোল ও দাসপাড়া গ্রামের বিধবাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক, দৈনিক বাংলাদেশ সমাচার পাবনা জেলা প্রতিনিধি, টিএমএসএস এর উপদেষ্টা মোঃ আঃ খালেক খান পিভিএম-সেবা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন দুবলিয়া গ্রামীন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ আজমল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুবলিয়া ব্রাকের ম্যানেজার মোঃ নূরু আলম, বিশিষ্ট সমাজ সেবক সাবেক শিক্ষক মোঃ হযরত আলী রতন ও পিসিডির দুবলিয়া এরিয়া ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথি বলেন,  এ ফাউন্ডশনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পালন করা সত্যই প্রশংসার দাবি রাখে। তিনি সমাজপতিদের যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। মোঃ হযরত আলী রতন বলেন, আমরা সকলে মিলে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করতে পদক্ষেপ গ্রহণ করা হবে। অন্যদের মধ্যে ফাউন্ডেশন দাতা মোঃ আব্দুস ছামাদ খান, পরিচালক মোঃ জালাল উদ্দীন খান, কে এম মিজানুর রহমান খান রাজন, পরিচালক মোঃ সাগর আলী খান, মোঃ শহীদ খান, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মোঃ আলতাব হোসেন, পরিচালক মোঃ ডামু খান, ফাউন্ডশনের পরিচালক রাসেল আলী খান, মোঃ পিয়াল খান, মুক্তিযোদ্ধা পরিবারের মোঃ কাওসার আলী খান, মোঃ ফয়সাল হোসেন খান ও মোঃ ইমোন আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন এলাকার শতাধিক দরিদ্র মানুষ ও বিধবাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আঃ খালেক খান তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন আগামী দিনে আমরা সামাজিক বিভিন্ন ভালো কর্মসূচী নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। ইচ্ছা করলে সমাজের যে কোন দানশীল ও সহৃদয়বান ব্যক্তিগন আমাদের সামাজিক এ সকল কাজের সাথে শরীক হতে পারবেন। তিনি আরোও বলেন এ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব এ কে এম ফজলুল হক। ফাউন্ডেশনের অপর উপদেষ্টা বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ আঃ লতিফ, উপদেষ্টা পাবনা সরকারি মহিলা কলেজের শিক্ষক মোঃ লিটন আনাম লিটু, মোঃ মানিকুজ্জামান, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ নজরুল ইসলাম ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন এর গাজিপুর মহানগরের সহ-সভাপতি এস এম শফিকুল ইসলামসহ আরও সমাজের পরিচিত ব্যক্তিরা এ প্রতিষ্ঠানের উপদেষ্টা পরিষদে রয়েছেন। তাঁদের দিক নির্দেশনায় ফাউন্ডেশনের সামাজিক এ সকল ভালো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আগামীতে এলাকায় স্থানীয় কৃষকদের উন্নয়নে সহায়তা প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি, স্বাস্থ্য, শিক্ষার মানোন্নয়নে সহায়তা প্রদান ও সামাজিক অবক্ষয় রোধে কাজ করার পদক্ষেপ নেওয়া হবে। এ কম্বল বিতরণ অনুষ্ঠানে এলাকার কৃষক, এনজিও কর্মী ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি উপস্থিত ছিলেন।পাশাপাশি আমাদের কার্যক্রমে যারা লাইক,শেয়ার ও উৎসাহ প্রদান করছেন তাদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park