1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

নূর ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

নূর ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইকবাল হোসেন ফাউন্ডেশনের সহযোগিতায় শুক্রবার (২৭ জুন) পাবনা জেলার সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে খয়েরবাগান বাজার নূর ফাউন্ডেশনের কার্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, নূর ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি মোঃ নজরুল ইসলাম খান। তিনি বলেন, “আজকের এই প্রোগ্রামে যারা আমাদের সাথে যোগ দিয়েছেন এবং যারা মেডিকেল চেকআপ ও চিকিৎসা সেবায় যুক্ত আছেন, সকলকে নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।”

ক্যাম্পে সকাল থেকেই বিনামূল্যে স্বাস্থ্যপরামর্শ ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক দল হিসেবে আটঘরিয়া থেকে আগত নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রেজাউল ইসলাম এবং পাবনা চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞরা সেবা প্রদান করেন।

এসময় ক্যাম্পে উপস্থিত ছিলেন নূর ফাউন্ডেশনের সেক্রেটারি মোঃ আব্দুল মতিন। তিনি জানান, “আজকের এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ভাড়ারা ইউনিয়নের সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও চেকআপের সুযোগ পেয়েছেন। এটি আমাদের ফাউন্ডেশনের মানুষের পাশে থাকার অঙ্গীকারেরই অংশ। ক্যাম্পে অংশ নেওয়া চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

সেবাগ্রহণ করেছেন প্রায় ৩ শতাধিক মানুষ। বিভিন্ন বয়স ও পেশার মানুষরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

ক্যাম্প পরিদর্শন করেন নূর ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ আরিফুল ইসলাম টুটুল, ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দসহ সভাপতি ও সেক্রেটারি। তারা সেবাগ্রহণকারীদের খোঁজখবর নেন এবং সেবার মান সম্পর্কে অবগত হন।

নূর ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park