1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ সমিতির ক্রীড়া সংস্কৃতিক ও কল্যাণ পরিষদের শীতবস্ত্র বিতরণ

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

১১জানুয়ারি ২০২৬ইং তারিখে পাবনার পল্লী বিদ্যুৎ ২ কাশিনাথপুরে বেলা ১২টার সময় কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসব উপস্থিত ছিলেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার আহমদ শাহ আল জাবের , কম্বল বিতরণের সময় তিনি বলেন , দেশব্যাপী প্রকট শৈত্য প্রবাহে জর্জরিত সাধারণ জনগণকে পল্লী বিদ্যুৎ সেবার পাশাপাশি শীতবস্ত্র বিতরণে এগিয়ে এসেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ক্রীড়া সংস্কৃতিক ও কল্যাণ পরিষদ (ক্রীসকপ)।

এ লক্ষ্যে বাপবিবোর্ড ও ৮০টি পবিস শীতার্তদের কম্বল বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে । কম্বল বিতরণ কর্মসূচি এর মাধ্যমে দেশব্যাপী টানা শৈত্য প্রবাহে বিপযস্ত জনগণকে বাপবিবোর্ড ও ৮০টি পবিস হতে কম্বল বিতরণ করা হচ্ছে । এরূপ শৈত্য প্রবাহ বিরাজমান থাকাকালে বাংলাদেশের জনগনকে মহান আল্লাহ তায়ালা সুস্থ রাখুন এবং ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কাজে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিকে সর্বদা এগিয়ে আসতে অগ্রণী ভূমিকা রাখার তৌফিক দান করুন এই প্রার্থনা থাকবে ।

তিনি আরো বলেন , আমি দেশের যারা ধনী ব্যক্তি রয়েছেন তাদের প্রতি আকুল আবেদন জানাচ্ছি এই অসহায় গরীব মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য , মানুষ তো মানুষের জন্য এই উত্তরবঙ্গে অত্যন্ত শীতের প্রপাট অনেক মানুষের সামর্থ্য নেই একটি শীতবস্ত্র কেনার মত। আপনাদের একটু সহযোগিতায় হয়তো এই অসহায় গরীব মানুষের অনেক উপকৃত হবে ।
এ সময় আরো উপস্থিত ছিলেন পাবনা পল্লী বিদ্যুৎ ২এর সভাপতি মোঃ মোফিদুল হোসেন, . পাবনা পল্লী বিদ্যুৎ ২এর সচিব মোঃ নজরুল ইসলাম (বাদশা), জেনারেল ম্যানেজার , পাবনা পবিস-২ মোঃ মোতাছিম বিল্লাহ, ডেপুটি জেনারেল ম্যানেজার, সদর দপ্তর (কারিগরি), মোঃ রাজু আহমেদ, সহকারী জেনারেল ম্যানেজার(অর্থ), মোঃ তানভীর সালাউদ্দীন এজিএম (ওএন্ডএম) সদর দপ্তর, মোঃ আব্দুল আহাদসহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন) মোহাম্মদ বেলাল হোসেন, সহকারী জেনারেল ম্যানেজার (মানব সম্পদ) মোঃসয়ন আলী সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম), সাঁথিয়া সাব জোনাল অফিস আরো উপস্থিত ছিলেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিত ২ এর সকল কর্মকর্তা ও কর্মচারীগন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park