1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

পাবনায় বিএনপির আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয়ক কমিটি প্রকাশ

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পাবনায় বিএনপির আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয়ক কমিটি গঠিত হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিএনপির রাজশাহী বিভাগীয় প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১২ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন করে।

কমিটিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির হাবিবুর রহমান হাবিবকে প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারকে সমন্বয়ক করে দায়িত্ব দেওয়া হয়।

কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন- জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, সদস্য সচিব মনির আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, সদস্য সচিব কমল শেখ টিটু, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিপ, জেলা মহিলা দলের সভাপতি পূর্ণিমা ইসলাম, সাধারণ সম্পাদক মেহেরুন্নেছা শাহজাহান, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স।

প্রেস বিজ্ঞপ্তিতে দলীয়ভাবে কোন নেতাকর্মীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলার অবনতি ও নেতিবাচক ঘটনা ঘটলে কেন্দ্রীয় বিএনপি বরাবর তথ্য পেশ করার জন্য জোর আহ্বান জানানো হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park