1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

পাবনার দাপুনিয়ায় নিজ বাড়ি থেকে উচ্ছেদ করতে সন্ত্রাসীদের হামলা, আহত ৪

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫

পাবনা সদর উপজেলার দাপুনিয়ায় নিজ বাড়ি থেকে উচ্ছেদ করতে সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষ সহ ৪ জন আহত হয়েছেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (০৫ জুলাই) দুপুরে পাবনা সদর থানায় আফেদ আলী বিশ্বাস বাদী হয়ে একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এর আগে গত বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরের দিকে ইউনিয়নের টিকরী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- টিকরী গ্রামের মৃত ওমেদ আলীর ছেলে জাফর আলী বিশ্বাস (৭০), আফেদ আলী বিশ্বাসের স্ত্রী সুফিয়া খাতুন (৬০), মকসেদ আলী বিশ্বাসের স্ত্রী নাসিমা খাতুন (৪০), জাফর আলী বিশ্বাসের স্ত্রী ফুলি খাতুন (৫০)।

 

আসামীরা হলেন- টিকরী গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মোঃ আফছার আলী মন্ডল (৬৫), আফছার আলীর ছেলে মোঃ মাহাতাব মন্ডল (৪৮), ইয়াসিন বিশ্বাসের ছেলে মোঃ মজিবর বিশ্বাস (৪৮), কানু বিশ্বাসের ছেলে মোঃ রান্টু বিশ্বাস (৩৩), আলেফ বিশ্বাসের ছেলে  মোঃ হাকিম বিশ্বাস (৩৫), মনি প্রামানিকের ছেলে মোঃ রুমন প্রামানিক (২৩) ও মোঃ ইমন প্রামানিক (২৬), মৃত শুকুর প্রামাণিকের ছেলে মনি প্রামাণিক (৪৫), ইয়াসিন বিশ্বাসের ছেলে ইজিবর বিশ্বাস (৪৫), মৃত আমানত খাঁর ছেলে মোঃ ইশরাইল খাঁ (৪৫)।

এজাহার সূত্রে জানা গেছে,  জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে বিভিন্নভাবে সন্ত্রাসীরা হুমকি-ধামকি দিয়ে আসছে। জমি থেকে নিজ ইচ্ছায় সরে যেতে আল্টিমেটাম দেয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরের দিকে একদল সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে। হাসুয়া, টাঙ্গি, লোহার হাতুরী, জিআইপাইপ, লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এসে বাড়িতে ঢুকে হামলা করে তাদেরকে গুরুতর আহত করা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।  আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় ৩ লক্ষাধিক নগদ টাকা লুটপাট করা হয়। এছাড়াও আলমারি ভেঙে স্বর্ণের গহনা লুটপাট করে নেওয়া হয়। যার মূল্য ৪ লাখ টাকা।

মামলার বাদী আফেদ আলী বিশ্বাস অভিযোগ করে বলেন, অনেক আগে থেকেই জমিজমা সংক্রান্ত ঝামেলা সৃষ্টি হয়। আমরা পাবনা কোর্ট থেকে সব ধরনের রায় চার ভাই পক্ষে পেয়েছি।  ওসি স্যারের নির্দেশনায় গত ৪ মাস আগে বাড়িঘর নির্মাণ করে বসবাস করতেছি। ওখান থেকে উচ্ছেদ করতে আমাদের উপর সন্ত্রাসী হামলা হয়। এ ঘটনায় আমরা ব্যাপক নিরাপত্তাহীনতায় ভূগতেছি। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন,  লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলায় নথিভুক্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park