1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

পাবনা আইডিয়াল নার্সিং কলেজের উদ্যোগে চাকুরী মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
স্বাস্থ্যখাতে দক্ষ নার্স তৈরির লক্ষ্যে পাবনা আইডিয়াল নার্সিং কলেজে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী  কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ জব ফেয়ারে পাবনা জেলার বিভিন্ন স্বনামধন্য হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অংশগ্রহণ করে। মেলায় সর্বোচ্চ চাকুরীদাতা পাবনা শিমলা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

‎এই জব ফেয়ারে সদ্য পাস করা শিক্ষার্থীদের পাশাপাশি চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরাও অংশগ্রহণের সুযোগ পায়। এতে প্রতিষ্ঠানগুলো সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করে এবং যোগ্য প্রার্থীদের চাকরির প্রাথমিক প্রস্তাব দেয়।

‎জব ফেয়ারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে তারা উপকৃত হয়েছেন। ভবিষ্যতে এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান তারা।

‎অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রানুয়ারা খাতুনের বলেন, “এই জব ফেয়ারের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং স্বাস্থ্যখাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা।” তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‎পাবনা আইডিয়াল নার্সিং কলেজের  পরিচালক আবু দাউদের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ রানুয়ারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ রুহুল কুদ্দুস।

‎বিশেষ অতিথি ছিলেন, পাবনার ২৫০ শয্যার হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ রফিকুল হাসান, ঢাকার সংযুক্ত এ্যাসেট প্রকল্পের কর্মকর্তা  মোঃ কাউছার আলম, কর্মকর্তা, পাবনা সরকারি  নার্সিং কলেজের অধ্যক্ষ মোছাঃ জীবন নেছা, পাবনা আইডিয়াল হাসপাতালের পরিচালক সিরাজুল ইসলাম।

‎এছাড়াও নার্সিং ইন্সপেক্টর রোকেয়া খাতুন, মোহাম্মদ আবু সাঈদ, মোহাম্মদ শাহিনুর রহমান, রওশনারা খাতুন,  আরিবা খাতুন, জব প্লেসমেন্ট কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান,প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান, ম্যানেজার মমিন হোসেন, আর্থিক কর্মকর্তা আরিফুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park