
বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান মেজর জিয়াউল আজিম এর নির্দেশনায় ৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখে বিকাল ৪টার সময় রোজ রবিবার একযোগে ৮০টি পল্লী বিদ্যুতে অসহায় হতদরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এরই ধারাবাহিকতায় কাশীনাথপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর উদ্যোগে হতদরিদ্র অসহায় শীতর্থদের মাঝে শীতবস্ত্র কম্বল তুলে দেন অত্র পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার আহমদ শাহ আল জাবের।এ সময় আরো উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার , পাবনা পবিস-২ মোঃ মোতাছিম বিল্লাহ, ডেপুটি জেনারেল ম্যানেজার, সদর দপ্তর (কারিগরি), মোঃ রাজু আহমেদ, সহকারী জেনারেল ম্যানেজার(অর্থ), মোঃ তানভীর সালাউদ্দীন এজিএম (ওএন্ডএম) সদর দপ্তর, মোঃ আব্দুল আহাদ সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন) মোহাম্মদ বেলাল হোসেন, সহকারী জেনারেল ম্যানেজার (মানব সম্পদ) মোঃসয়ন আলী সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম), সাঁথিয়া সাব জোনাল অফিস আরো উপস্থিত ছিলেন কাশিনাথপুর পল্লী বিদ্যুৎ সমিত ২ এর সকল কর্মকর্তা ও কর্মচারী বিন্দু।