1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

প্রতি বিভাগের দুটি স্কুলে এসইউপিমুক্ত ক্যাম্পাসের উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পরিবেশদূষণ রোধে প্রতিটি বিভাগে দুটি করে সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত (এসইউপি) স্কুল ক্যাম্পাস বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এরইমধ্যে পাঁচটি স্কুলকে গ্র্যাজুয়েশন সিরেমনির মাধ্যমে এসইউপিমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, এসইউপিমুক্ত স্কুলগুলো হলো, রংপুর বিভাগের রংপুর জেলায় রংপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও রংপুর জেলা স্কুল, ঢাকা বিভাগের লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, খুলনা বিভাগের সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল।

যে ১৬টি স্কুল এসইউপিমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল সেগুলো হচ্ছে- ঢাকা বিভাগের লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজ; চট্টগ্রাম বিভাগের পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, পাহাড়তলী, চট্টগ্রাম এবং সেন্ট প্ল্যাসিডস্ স্কুল অ্যান্ড কলেজ; বরিশাল বিভাগের বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বরিশাল জেলা স্কুল; ময়মনসিংহ বিভাগের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ময়মনসিংহ জিলা স্কুল।

এছাড়াও রংপুর বিভাগের রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও রংপুর জিলা স্কুল; সিলেট বিভাগের হযরত ওমর ফারুক (র.) একাডেমি ও সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়; খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল ও সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়; রাজশাহী বিভাগের লক্ষীপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও প্রথম আলো ট্রাস্ট পাঠশালা।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park