1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

বাংলাদেশ চায়না ক্লাবের অর্থায়নে সেকেন্দার-লুৎফা ফাউন্ডেশনের কম্বল বিতরণ

এ কে খান
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

ঢাকার গুলশানের বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেডের অর্থায়নে পাবনা সদর উপজেলার দুবলিয়া সেকেন্দার-লুৎফা ফাউন্ডেশনের সহযোগিতায় সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। দুবলিয়া গ্রামের খান বাড়ি সংলগ্ন ফাউন্ডশনের অস্থায়ী কার্যালয়ে শুক্রবার বিকালে দ্বিতীয় ধাপে এ কম্বল বিতরণ করা হয়। এলাকার অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণে সহায়তা করেন সাদুল্লাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দুবলিয়া গ্রামের মরহুম সেকান্দার আলী খানের জ্যেষ্ঠ পুত্র ঢাকার ইমপালস হাসপাতাল ও সুপার স্পেশালাইষ্ট হাসপাতাল লিমিটেডের পরিচালক এবং সেকেন্দার-লুৎফা ফাউন্ডশনের প্রস্তাবিত চেয়ারম্যান ডাঃ মোঃ লুৎফুল কবির খান দুলাল। দ্বিতীয় ধাপে কম্বল বিতরণ করেন দুবলিয়া ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান রাজু ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ মোঃ আতাউর রহমান খান। ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য, সামাজিক কার্যক্রম, চলমান কর্মসূচি ও প্রতিষ্ঠানের ভবিষ্যত কর্মপরিল্পনা সম্পর্কে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, আমি দীর্ঘ দিন যাবৎ এলাকার মানুষের জন্য একটি সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছিলাম। ঢাকার গুলশানের একটি ক্লাব বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেডের অর্থায়নে এ প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে দ্বিতীয় ধাপে কম্বল বিতরণের কাজটি করতে পেরে ধন্য হয়েছি। তিনি এ প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদের নানা কর্মসূচি তুলে ধরেন। তিনি বলেন অর্থের বিষয়টি কোন সমস্যা নয়, তিনি এলাকার মানুষের সর্বাত্বক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন এ সেবামূলক প্রতিষ্ঠানটির মাধ্যমে এলাকায় যে সকল সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করা দরকার তা তিনি নিজ উদ্যোগে কিংবা সমাজের বিত্তবানদের সহায়তায় করার চেষ্টা করবেন। তিনি যে প্রতিষ্ঠানটি শুরু করছেন তার কার্যক্রম হবে শুধু মানুষের সেবা ধর্মীয়। যে সব সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ উপকার পাবেন তারই আলোকে তিনি কাজ করে যাবেন। তিনি ঢাকার গুলশানের বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড কর্তৃক এলাকার মানুষের মধ্যে বিতরণের জন্য কম্বল প্রদান করায় ক্লাবের সভাপতি শাহাজাহান ভূইয়া রাজু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর সিকদার ও সিইও এস এম জিয়াউল হক এদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ বাদশা আলম খান, মোঃ সারফুল আলম টুটুল খান, মোঃ দ্বীপ খান, জনি খান, রনি খান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও সঞ্চালনা করেন সিকান্দার-লুৎফা ফাউন্ডেশনের মোঃ হেলাল কবির খান। এর আগে ফাউন্ডেশনের দুবলিয়া পুরাতন পাড়া স্থায়ী কার্যালয় চত্বরে সংগঠনের আনুষ্ঠানিক নানা মুখী কার্যক্রম শুরু হয়েছে। এ বছর প্রথমবার প্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগে এলাকার মানুষের মধ্যে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। দ্বিতীয় ধাপে ঢাকার গুলশানের বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেডের অর্থায়নে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এলাকার মানুষের মধ্যে শীতবস্তু কম্বল বিতরণ করায় ঢাকার গুলশানের বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। ভবিষ্যতে তারা যেন এ প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার অবহেলিত ও অসুবিধা বঞ্চিত মানুষের মধ্যে নানা মুখী সহযোগিতা করে থাকেন এই প্রত্যাশা কামনা করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park