1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

বেড়া প্রেসক্লাবের গৌরব ও ঐতিহ্যের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

বর্ণাঢ্য র্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে পাবনার বেড়া উপজেলা প্রেসক্লাবের গৌরব ও ঐতিহ্যের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

(২৯ জনু) সকাল ১১ টার দিকে বেড়া প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি বেড়া সরকারী উচ্চ বিদ্যালয় পর্যন্ত গিয়ে রেলী শেষ হয়।

পরে আলোচনা সভা হয়। এরপর কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

বেড়া প্রেসক্লাবের সভাপতি শফিউল আজমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক প্রথম আলোর বেড়া প্রতিনিধি বরুণ রায়, দৈনিক এ যুগের দ্বীপের প্রকাশক ও সম্পাদক মো: ওমর সরকার। দৈনিক পাবনার বানী পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ ফেরদৌস হাসান, এছাড়া শিক্ষার্থী সহযোগীতা সংগঠন, প্রথম আলো বন্ধু সভা, আমারদেশ পাঠক মেলা, বেড়া রক্তদান ইউনিট, একটা ফাউন্ডেশন, বেড়া মানবকল্যাণ সংস্থা, একতাবদ্ধ উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park