1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

মাশুমদিয়া কে জে বি ডিগ্রি কলেজে বিএনসিসি প্লাটুনের উদ্বোধন

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

মনির খান শিপন :

পাবনা জেলার আমিনপুর থানার মাশুমদিয়া ইউনিয়নে অবস্থিত মাশুমদিয়া ভবানীপুর খন্দকার জোবেদা বেগম (কে জে বি) ডিগ্রি কলেজে আজ আনুষ্ঠানিকভাবে বিএনসিসি প্লাটুনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাস্থান রেজিমেন্ট, রাজশাহীর রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির (পি এস সি, বীর)। দুপুর ১টায় কলেজে পৌঁছালে কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু এবং গভার্নিং বডির সভাপতি ডা. খন্দকার পারভেজ লিটন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

“বৃক্ষ রোপণ করলেন অতিথি ”

পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির নবগঠিত বিএনসিসি প্লাটুনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় নতুন বিএনসিসি ক্যাডেটরা সালাম প্রদর্শনের মাধ্যমে অতিথিকে অভিবাদন জানান। পরে অতিথি কলেজ ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণ করেন।

শিক্ষক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় লে. কর্নেল কবির বলেন, “বিএনসিসি মানুষকে শৃঙ্খলা, দেশপ্রেম ও স্বেচ্ছাসেবার মানসিকতা শেখায়। এই প্লাটুনকে ধরে রাখতে সবার সহযোগিতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাশুমদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুর রহমান সমেজ, কাশিনাথপুর নরুল ইসলাম ডিগ্রি কলেজে অধ্যাক্ষ তড়িৎ কুন্ডু গভার্নিং বডির সদস্য শহিদ চৌধুরী, খন্দকার সালাউদ্দিন রমি, কাজী মাসুদ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি মজিবর রহমান, ইউনুস আলী, ইউসুব আলীসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।

উদ্বোধনের মধ্য দিয়ে এলাকার শিক্ষার্থী-যুবকদের জন্য নতুন দিগন্তের পথ খুলে দিল এই বিএনসিসি প্লাটুন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park