1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

যুগ্ম সচিব হলেন পাবনার কৃতি সন্তান আবুল কাশেম

জাহাঙ্গীর আলম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

যুগ্ম সচিব হলেন পাবনার কৃতি সন্তান আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সৎ মেধাবী ও চৌকোস কর্মকর্তা উপসচিব আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক তার সততা মেধা কর্মতৎপরতারগুনে পদোন্নতি পেয়ে যুগ্ন সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করেছেন।

পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লক্ষীকোল গ্রামের গুণী ব্যক্তিত্ব মরহুম ইব্রাহিম উদ্দিনের বড় ছেলে আবুল কাশেম। খালিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ভর্তির পর অত্যন্ত মেধাবী হওয়ায় তাকে ডবল প্রমোশন দিয়ে তৃতীয় শ্রেণীতে পড়ার সুযোগ করে দেন বিদ্যালয়ের শিক্ষকরা। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী হওয়ায় প্রথম শ্রেণি হতে দশম শ্রেণি পর্যন্ত বরাবরই ক্লাসের ফার্স্ট ছিলেন। ১৯৭৮ সালে পঞ্চম শ্রেণির বোর্ড পরীক্ষায় তিনি পাবনার মধ্যে দ্বিতীয় স্থান লাভ করেন এবং পঞ্চম শ্রেণি ও অষ্টম শ্রেণীর তে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন তিনি। ১৯৮৪ সালে দুবলিয়া উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে এসএসসি ও ১৯৮৬ সালে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ হতে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। পরিসংখ্যান বিষয়ে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রী কলেজ পরিসংখ্যান বিষয়ে প্রভাষক হিসেবে চাকুরীতে যোগদান করেন। কিছুদিন পরেই পাবনা জেলা স্কুলে গণিতের শিক্ষাক হিসেবে যোগদান করেন। তিনি শিক্ষকর্তাকালীন ব্যাংকারস রিক্রুটমেন্ট পরিক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হন । তিনি ১৮ তম বিসিএস এর মাধ্যমে পরিসংখ্যান ক্যাডারে পরিসংখ্যান কর্মকর্তা হিসেবে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে যোগদান করেন। সর্বশেষ বিবিএস এর প্রধান কার্যালয় ঢাকা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ে যুগ্ন পরিচালক হিসেবে যোগদান করেন এরপর তিনি সরকারের উপসচিব হিসেবে IDRAএবং BISDP চাকুরি করেন।

সংস্কৃতি মনা এ কে এম ফজলুল হক এরপরে যোগদান করেন সংস্কৃত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি তিনি যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করেছেন। শুধু ছাত্র জীবনেই নয় কর্মজীবনেও তিনি মেধার স্বাক্ষর রেখেছেন সৎ মেধাবী ও চৌকস কর্মকর্তা এ কে এম ফজলুল হক।তিনি বাংলাদেশ সরকারের জাতীয় শুদ্ধাচার পুরস্কার লাভ করেন। কর্মজীবনে তিনি জাপান চীন ইংল্যান্ড ভারত নেপাল কম্বোডিয়া ভিয়েতনাম জার্মানি নেদারল্যান্ড তুরস্ক ফিলিপাইন প্রভৃতি দেশ ভ্রমণ করেন।

অত্যন্ত সরল মনের নিবেদিত প্রাণ ব্যক্তি হিসেবে এলাকায় তার সুনাম ও সুখ্যাতি রয়েছে। মানুষের কল্যাণে তিনি প্রাণের লোক্ষীকোল নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠান করেন। এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মসজিদ মাদরাসায় তার অবদান অপরিসীম। তিনি এলাকায় কুসংস্কার ও ধর্মান্ধতার বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। তিনি একটি আলোকিত গ্রামের স্বপ্ন দেখেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park