বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১ টার দিকে শিমলা অডিটোরিয়ামে ঈদ সামগ্রী বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৩০০ জনের হাতে শাড়ি, চাউল সহ ১৪ টি পন্য তুলে দেওয়া হয়।
রোটারী ক্লাব পাবনা নিউসিটির প্রেসিডেন্ট রোটারিয়ান পিয়ার হোসেন বান্না (পিএইচএফ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম রব্বানী কামনা। তিনি বলেন, সমাজে পিছিয়ে পড়াদের সহায়তায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী রোটারী ক্লাব পাবনা নিউসিটি ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে।
আমাদের আশেপাশের মানুষের সাথে ঈদ আনন্দ ভাগ করে নেওয়া নৈতিক দায়িত্ব। আমাদের উচিৎ আশেপাশের মানুষের খোঁজ-খবর নেয়া। তাদের সাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়া। তবেই সমাজ থেকে অবহেলিত মানুষ মর্যাদা পাবে। দেশ ও সমাজ এগিয়ে যাবে।
রোটারী ক্লাব পাবনা নিউসিটির প্রেসিডেন্ট রোটারিয়ান পিয়ার হোসেন বান্না বলেন, ঈদ ঘিরে প্রতি বছরই আমাদের ক্লাবের পক্ষ থেকে এই ধরনের আয়োজন করা হয়। দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের হাসি ফোটাতে অতীতের মতো ভবিষ্যতেও রোটারী ক্লাব পাবনা নিউসিটি ভূমিকা রাখবে বলে ইনশাআল্লাহ। এছাড়া বিভিন্ন ঈদ, পূজা, বন্যা দুর্যোগ, চিকিৎসা, মৎস অবমুক্ত করা, গাছ বিতরণ সহ নানা কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানের প্রজেক্ট চেয়ার ছিলেন, রোটারিয়ান পিপি আবুল হোসেন (পিএইচএফ) । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রোটারিয়ান আইপিপি জিল্লুর রহমান, রোটারী আমিনুল ইসলাম পটল, Rtn আলতাফ হোসেন, রোটারিয়ান ডাঃ মন্জুরা রহমান, সহ সকল পর্যায়ের রোটারী বৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন রোটারিয়ান পিপি আবো মোর্শেদ (পি এইচ এফ ), বিশেষ ভাবে সহযোগিতা করেন রোটারিয়ান সিরাজুল ইসলাম ( পি এইচ এফ ) প্রমুখ ।