1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

লক্ষীকোল আদর্শ যুব সমাজের উদ্যোগে যুগ্নসচিব আবুল কাশেমকে সংবর্ধনা

জাহাঙ্গীর আলম
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে লক্ষীকোল আদর্শ যুব সমাজের উদ্যোগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত সৎ মেধাবি সাহসি ও চৌকস কর্মকর্তা এ কে এম ফজলুল হক কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে গত শনিবার গ্রামবাসীর পক্ষ থেকেও তাকে ফুলের শুভেচ্ছা ক্রেষ্ট প্রদান করা হয়।

মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে ও নাঈম মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন এ.কে.এম ফজলুল হক। তিনি গ্রামের সার্বিক উন্নয়নে প্রশাসনিক ও আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

গ্রামবাসীর প্রতি নানা দিকদর্শন মূলক বক্তব্য রাখেন। তিনি এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান ও সেবামূলক প্রতিষ্ঠানে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি ব্যক্তিগতভাবে এলাকার মসজিদ মাদরাসা এতিম খানায় বিভিন্ন সাহায্য সহযোগিতা করেন।

তিনি ধর্মীয় কুসংস্কার মুক্ত একটি আলোকিত সমাজ গড়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। এসময় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিল।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park