1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

শিক্ষা, চিকিৎসা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই সমাজের সংস্কার ত্বরান্বিত হয়: শামছুল হক

মো: ফেরদাউস হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

২৮ জুন ২০২৫ইং পাবনা জেলার বেড়া উপজেলার নাকালিয়া মন্জুর কাদের ডিগ্র কলেজে বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এর ৩০ বছর পূর্তি উপলক্ষে একটি আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ব্রেডের সকল স্তরের অংশিজনসহ  সরকারী-বেসরকারী কর্মকর্তা ও বিভিন্ন স্টেক হোল্ডারগন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এর নির্বাহী পরিচালক জনাব শহিদুল ইসলাম এর সভাপতিত্বে  উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব জনাব মো: শামছুল হক। তিনি বলেন, পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নেয়ার জন্য সবাইকে ওক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বাস্তবমুখী শিক্ষা, চিকিৎসা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই সমাজের সংস্কার ত্বরান্বিত হয়। তিনি আরো বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে ব্রেডের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ব্রেড প্রশংসা দাবিদার। ব্রেডের উপ-পরিচালক হুমায়রা ইয়াছমিন পিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে ব্রেডের বিভন্ন যুবদলের সদস্যরা তাদের অভিজ্ঞতা, শিখন ও সফলতা তুলে ধরেন।

বিভিন্ন যুব দলের সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মনিকা- কৃষ্ণচূড়া দল, শ্রাবন্তী- যমুনা দল, তামিম- চলো এগিয়ে দল, সিনি খাতুন ও ইবরাহিম- টাইগার দল, এছাড়া কমিউনিটি থেকে বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গসহ বক্তব্য রাখেন জনাব মোঃ নাছির উদ্দিন ময়নুল, নির্বাহী পরিচালক এসডি কে এস. আলেয়া ইয়াসমিন নির্বাহী পরিচালক উদ্দীপন মহিলা সমিতি, কোহিনুর বেগম নির্বাহী পরিচালক আলোর দিশারী মহিলা উন্নয়ন সংস্থা, শ্রী জ্ঞানেন্দ্র মুরারী সভাপতি আদিবাসী সমিতি ভাঙ্গুরা উপজেলা, ও ডাঃ দুলাল সরকার (সাবেক ওসি বালিয়াডাঙ্গী থানা, ঠাকুরগাও) ও সমাজ সেবক আদিবাসী কমিউনিটি।

এছাড়া ব্রেডের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ড. শরিফ আহমেদ চৌধুরি, গবেষণা সম্পাদক, জাকিয়া শিশির পরামর্শক ব্রেড এবং ড. নরেশ চন্দ্র মধু, পরামর্শক ব্রেড, ডাঃ মোঃ আব্দুল হান্নান সভাপতি বেড়া প্রেসক্লাব।

অনুষ্ঠানে ব্রেডের ৩০ বছরের যাত্রা ও সাফল্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন ব্রেডের প্রকল্প সমন্বয়ক জনাব, আশিকুর রহমান। উক্ত অনুষ্ঠানে চিকিৎসা সেবা ও সমাজ সেবায় অবদানের জন্য সম্মাননা পুরস্কার প্রদান করা হয়, ডাঃ মোঃ আব্দুল হান্নান, সভাপতি বেড়া প্রেসক্লাব এবং সমাজ সেবায় অবদান রাখার জন্য আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয় মরহুম ওয়ারেজ আনোয়ার কে। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া থেকে সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park