1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

সংবাদ প্রকাশের পর নতুন ভারেঙ্গার দুটি সুতা বয়েল কারখানায় অভিযান

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন নিউজ পোর্টাল ডেইলি পাবনা ডটকমে সংবাদ প্রকাশের পর নতুন ভারেঙ্গা ইউনিয়নের রাকসা বাজারে অবস্থিত অনুমোদন বিহীন দুইটি সুতা বয়েল কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি প্রতিষ্ঠান কে (১০,০০০+৫,০০০) পনেরো হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। সেইসাথে পরিবেশের জন্য ক্ষতিকর এসকল প্রতিষ্ঠান পরিচালনা কারীদের সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান।

এসময় পরিবেশ সংরক্ষণ আইন ১৫ এর ১(৬) ধারায় পরিবেশ দূষণকারী ক্ষতিকর বর্জ্য ডিসপোসালের জন্যে সুতা বয়েল কারখানার মালিক রেজাউল করিম কে ১০ হাজার ও আব্দুর রউফ কে ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।

বেড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরেন মাইশা খান বলেন, অনুমোদন বিহীন পরিবেশের জন্য ক্ষতিকর সুতা বয়েল কারখানা পরিচালনার জন্য দুইটি কারখানার মালিককে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park