1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

সুজানগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক- শিক্ষার্থীদের মাঝে বীজ, চারা ও সার বিতরণ

ফেরদৌস হাসান
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

২৩ জুন ২০২৫ইং তারিখে সকাল ১০টার সময় পাবনার সুজানগর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণী এবং শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, ধান বীজ, রাসায়নিক সার এবংআম,জাম,কাঁঠাল,নারিকেল,নিম,বেল সহ বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলামের সভাপতিত্বে বীজ,চারা ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার নূর কাজমীর জামান খান, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হোসেন ও উপজেলা যুব উন্নয়ন অফিসার লুৎফর রহমান।

অতিথিরা তাদের বক্তব্যে কৃষি উন্নয়নে প্রদত্ত প্রণোদনার সুযোগকে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধিতে কাজ করে যাওয়ার জন্য কৃষক-কৃষাণীদের প্রতি আহবান জানান।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং খরিফ/২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির জন্য উপজেলার প্রায় ২৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণী এবং শিক্ষার্থীদের মাঝে ওই বীজ,চারা ও সার বিতরণ করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park