সুজানগরে এমপি প্রার্থী হেসাব উদ্দিনের উদ্যোগে অসহায় নারীদের মাঝে ছাগল বিতরণ
দৈনিক পাবনা ডেস্ক :
প্রকাশের সময় :
শনিবার, ৫ জুলাই, ২০২৫
পাবনার সুজানগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়েছে। শনিবার (০৫ জুন) দুপুরে সুজানগর উপজেলা কার্যালয়ে ছাগল বিতরণ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাবনা-২ আসনের সংসদ পদপ্রার্থী অধ্যাপক কেএম হেসাব উদ্দিন। তিনি বলেন, জামায়াতে ইসলামী এমন একটি সংগঠন যে সব সময়ই অসহায় দুস্থদের পাশে দাড়িয়ে সহযোগিতা করে। এরই ধারাবাহিকতায় দারিদ্র্য বিমোচন ও আত্মনির্ভরশীলতা গড়ে তুলতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। যারা অসহায়, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
জামায়াতে ইসলামীর এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতেও এমন সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
ছাগল প্রাপ্তরা বলেন, আমরা অনেক অসহায় ও গরীব মানুষ। ঠিকমতো সংসারই চলে না। আজকে জামায়াতে ইসলামীর লোকজন ডেকে এনে আমাদের বিনামূল্যে ছাগল দিয়েছে। আমরা অত্যন্ত খুশি। আমরা এটি পালন করে টাকা জোগাড় করতে পারব। এরপর এই টাকা দিয়ে গরু কিনতে পারব। পরিবার পরিজন নিয়ে ভালোভাবে চলার সহায় হবে।
এ আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক ফারুক ই আজম, উপজেলা সেক্রেটারী টুটুল হোসাইন বিশ্বাস সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।