1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

সুজানগরে কৃষি কর্মকর্তার পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

পাবনার সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাফিউল ইসলামকে পদোন্নতিজনিত কারনে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বুধবার বিকাল ৪টায় এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

সুজানগর উপজেলা নির্বাহী অফিসারও অফিসার্স ক্লাবের সভাপতি মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে এবং অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান প্রমুখ।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম সুজানগর উপজেলায় বিগত প্রায় ৪ বছর ২ মাস সময়কালে অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেন এবং সরকারের নির্দেশনা পালনে ছিলেন একজন নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ণ। তিনি শুধু জনপ্রতিনিধি নন, সকল শ্রেণী-পেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে সুন্দর আচারণ করতেন। যে কেউ তার এই উদারতায় তাকে শ্রদ্ধা করতেন। সুজানগর উপজেলার কৃষি ও কৃষকের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে তিনি একজন সজ্জন,পরোপকারি ব্যক্তি হিসেবেও পরিচিত ছিলেন।

বিদায়ী বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন, আমার কর্মজীবনে সেরা সঞ্চয় হিসেবে পেয়েছি এই সুজানগর উপজেলার মানুষের ভালবাসা। সুজানগর উপজেলার মানুষ খুবই আন্তরিক। ফলে উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি,কৃষক, সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলকে নিয়ে সুন্দরভাবে কাজ কাজ করতে পেরেছি। কতুটুকু পেরেছি বলতে পারব না,তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন, সে কারণে সকলের প্রতি কৃতজ্ঞ বলে উল্লেখ করেন তিনি।

বিদায় অনুষ্ঠানের শেষাংশে উপজেলা কৃষি অফিসারকে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য উপজেলার কৃষি ও কৃষকের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সফল এ কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপ পরিচালক(শস্য) হিসেবে পদোন্নতি পেয়েছেন ।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park