1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

সুজানগরে ভিজিএফের ৬৫ বস্তা চাউল জব্দ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুন, ২০২৪
পাবনার সুজানগর উপজেলায় দুস্থদের খাদ্য সহায়তার ৬৫ বস্তা চাউল বিতরণ না করে ব্যক্তিগত গোডাউনে মজুত করে আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলার নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। সোমবার (১৭ জুন) ভোর রাতে অভিযান চালিয়ে ৬৫ বস্তা চাউল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা প্রশাসনের তথ্যমতে, নাজিরগঞ্জ ইউনিয়নে ২৩শ ১৮ কার্ডে দুস্থদের খাদ্য সহায়তার (ভিজিএফ) চাউল বরাদ্দ দেওয়া হয়। গত বৃহস্পতিবার (১৩ জুন) থেকে বিতরণ শুরু করে ঈদের আগেই বিতরণ সম্পন্ন করার কথা।
স্থানীয়রা জানান, বিপুল  পরিমানের চাউল বিতরণ না করে নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ইউনিয়নের গোয়ারিয়া বাজারে তার ব্যক্তিগত গোডাউনে মজুত রাখেন। রবিবার (১৬জুন) সন্ধ্যা থেকে ভ্যান যোগে কয়েক বস্তা করে চাউল বিভিন্ন জায়গায় যেতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের।
গোডাউন থেকে চাউল যাবার কথা জানাজানি হলে গোডাউনের আশেপাশে লোকজন ভীড় করতে থাকলে  গোডাউনে থাকা চেয়ারম্যানের চেয়ারম্যানের লোকজন গোডাউন আটকে সটকে পড়েন। অভিযোগ পেয়ে ভোর রাতে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ ওই গোডাউনে অভিযান চালিয়ে ৬৫ বস্তা চাউল জব্দ করেন।
একাধীক স্থানীয় বাসিন্দা জানান, রবিবার সন্ধ্যা থেকে ভ্যানে করে ৩০ কেজি বস্তার ভিজিএফ এর চাউল গোডাউন থেকে বের কওে নিয়ে যাওয়া হয়। এভাবেই দুস্থদের চাউল নিয়মের বাইরে তার ব্যক্তিগত লোকদের দেয়া হয় এবং পরে সেগুলো বিক্রি করেন।
আত্মসাৎ চেষ্টার অভিযোগ মিথ্যা যন্ত্র দাবি করে চেয়ারম্যান মশিউর রহমান বলেন, দেড় থেকে দুই শত  লোক চাউল নিতে আসে নাই। তাদের চাউল গোডাউনে রাখা হয়েছে। ঈদের পরে সুবিধাভোগীদের ডেকে বিতরণ করা হবে। এটি ব্যক্তিগত গোডাউন নয়, ইউনিয়ন পরিষদের জন্য অনুমোদিত গোডাউন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, অভিযান চালিয়ে ৬৫ বস্তা চাউল গোডাউনে পেয়েছি। যে চাউল গুলো ঈদের আগেই বিতরণ শেষ করার কথা ছিল। চেয়ারম্যান গোডাউনটি ইউনিয়ন পরিষদের দাবী করলেও স্বপক্ষে কোন কাগজ দেখাতে পারেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, ৬৫ বস্তা চাউল জব্দ করে ইউপি সচিব, গ্রাম পুলিশ ও স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রেখে আসা হয়েছে। আত্মসাতের অভিযোগসহ অন্যান্য সকল বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park