
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের রুপকার মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সুজানগরে শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ জুন) বিকাল ৪টায় বের হওয়া শোক র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মন্ডল মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।
জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্দেশনায় সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের অংশ হিসেবে সুজানগর উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে এ অনুষ্ঠান হয়।
পরে সুজানগর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এ,বি,এম তৌফিক হাসানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব শেখ আব্দুর রউফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাস,সাধারণ সম্পাদক জসিম বিশ্বাস, উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক রাশেদুল ইসলাম (বাবু মন্ডল), হারুন হাজারী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ,উপজেলা কৃষক দলের আহবায়ক শাজাহান আলী শেখ, পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা ও উপজেলা ছাত্রদল নেতা শেখ কাউসার প্রমুখ।
সভায় উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোর্তজা, মনিরুজ্জামান মান্নান,মুক্তার শেখ,উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডল, সাবেক ছাত্রনেতা রইজ উদ্দিন বিশ্বাস, সেলিম বিশ্বাস সহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।