1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

সুজানগরে ওসির সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

সুজানগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি)সাকিউল আযমের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুজানগর থানা শাখার নেতৃবৃন্দরা সৌজন্যে সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা জানান।

বুধবার (১৮ সেপ্টেম্বর)  দুপুরে পাবনার সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযমের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সুজানগর থানার সভাপতি ইউনুস আলী হেলালের নেতৃত্বে সৌজন্যে সাক্ষাত করেন দলের নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সুজানগর থানার সভাপতি ইউনুস আলী হেলালী সুজানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে এবং স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে সুজানগর থানা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি বলেন,দীর্ঘদিন সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার থেকে জাতি বঞ্চিত ছিল, আশা করি ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না।এইজন্য আমরা সুজানগর বাসি আপনার থেকে দায়িত্বশীল পূর্ণ আচরণ আশা করবো।

সুজানগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি )সাকিউল আযম বলেন, আমার পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুজানগর থানা কমিটিকে ধন্যবাদ জানাই। সেই সাথে সুজানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে এবং অপরাধ দমনে আপনাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন,  ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক যুবনেতা মাওলানা মুহাঃ ওমর ফারুক।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সুজানগর থানা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সুজানগর থানা শাখার সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ,সহ সভাপতি মোহাম্মদ আবদুর রহমান,সাধারণ সম্পাদক মাওঃ মোহাম্মদ আশিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ,ইসলামী আন্দোলন বাংলাদেশ সুজানগর পৌর শাখার আহবায়ক মাওঃ রিয়াজুল ইসলাম রাসেল, সহ সভাপতি দেলোয়ার হোসেন সহ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park