1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

৫ আগস্টে রক্ত দানের সুফল নিশ্চিত করতে হবে: শিমুল বিশ্বাস

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনার আলহাজ আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ৫ আগস্ট রক্ত ও জীবনদানের মাধ্যমে দেশে একটা পরিবর্তন এসেছে। এ পরিবর্তনের সুফল যেন দেশের গরিব মানুষ পায়, সাধারণ মানুষ পায় সেটি নিশ্চিত করতে হবে।

বুধবার (১৮ ডিসেম্বর) পাবনার আলহাজ আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশ এগিয়েছে কিন্তু তার চেয়ে অনেক বেশি দরিদ্রতা, অভাব আমাদের গ্রাস করে ফেলেছে। এই বাংলাদেশে অমিত সম্ভাবনা আছে, বিভিন্ন অব্যবস্থাপনার কারণে সেই সুযোগ আমাদের হাতের নাগালের বাইরে চলে গেছে।

আলহাজ আহেদ আলী বিশ্বাস কলেজিয়েট স্কুল মাঠে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবিরে চিকিৎসা দেন সিরাজগঞ্জের এমএ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতালের একদল বিশেষজ্ঞ চিকিৎসক।

কুয়েত সোসাইটি ফর রিলিফের আর্থিক সহযোগিতায় চিকিৎসকরা ক্যাম্পে আসা প্রায় দুই হাজার রোগীর চোখ পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দেন। 

সেখান থেকে বাছাই করা ১৫০ জন রোগীকে বিনামূল্যে হাসপাতালে নিয়ে ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হচ্ছে। একই সঙ্গে তাদের বিনামূল্যে ওষুধ ও থাকা খাওয়ার ব্যবস্থাও করা হবে।

অনুষ্ঠানে পাবনার সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান, পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম,  জেলা বিএনপি নেতা আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, রেহানুল ইসলাম বুলাল, আলহাজ আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বাবুল বিশ্বাস, এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতালের কোঅর্ডিনেটর মির্জা আহমদ আলী লিটনসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park