1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

পাবনার চরতারাপুরে হত্যা মামলার আসামিদের টিভি- ফ্রিজ লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
পাবনার চরতারাপুরের তারাবাড়িয়াতে একটি খুনের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিদের একটি বাড়িতে জিম্মায় থাকা টিভি ও ফ্রিজ লুটপাটের অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালীদের বিরুদ্ধে।

‎সোমবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাত ১২ টার দিকে ইউনিয়নের তারাবাড়িয়ার চকপাড়া গ্রামের জিম্মায় থাকা সিদ্দিক শেখের বাড়ি থেকে লুটপাটের ঘটনা ঘটে।

‎অভিযুক্তরা হলেন- চকপাড়া গ্রামের মৃত আজিজুল প্রমানিকের ছেলে মো: হেলাল উদ্দিন প্রামানিক, কদ্দুস শেখের ছেলে মো: আলহাজ্ব, আব্দুর রাজ্জাক ওরফে রাধের ছেলে সাইদুল ইসলাম।

‎অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধে আপন চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আবু বকর মন্ডল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়। এ ঘটনায় আব্দুল আজিজ মন্ডল নামে আরও একজনকে গুরুতর হয়। এ ঘটনায় নিহত আবু বকরের ছেলে  নুরু মন্ডল বাদী হয়ে চাচাতো ভাই আঙ্গুরকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। গত শনিবার মামলার দু’জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

ওই মামলার আসামি চন্দর ও আঙ্গুরের একটি টিভি ও একটি  টিভি ও ফ্রিজ পাশের বাড়ি সিদ্দিক শেখের বাড়িতে রেখে দেয়। এরপর রোববার দিবাগত রাত ১২ টার দিকে হেলাল প্রামাণিক,  আলহাজ্ব ও সাইদুল ইসলামের নেতৃত্বে ওই বাড়ি থেকে জোরপূর্বকভাবে টিভি ও ফ্রিজ লুট করে নিয়ে যাওয়া হয়।

‎এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয়রা বলছে যে, মামলা হয়েছে আসামিদের বিচার হবে। কিন্তু তাদের জিনিসপত্র লুট করা কোন সমাধানের কাজ নয়। অতিদ্রুত টিভি ফ্রিজ উদ্ধারের পুলিশের সহযোগিতা কামনা করেন।

‎চরতারাপুর ইউনিয়নের কৃষকদলের সভাপতি ও গ্রাম প্রধান ইয়ার আলী বলেন, এখানে হত্যা হয়েছে। মামলা হয়েছে। আসামিও ধরা পড়েছে। কিন্তু আসামীরা এসব মালামাল লুট করবে কেন?। এটা কি কোন সভ্যতার পরিচয়। আমাদের জিম্মায় মালামালগুলো রাখা হয়েছে। কিন্তু জোরপূর্বক তারা লুটপাট করে নিয়ে গেছে। অতিদ্রুত এগুলো মালামাল ফিরিয়ে দেওয়া হোক।

‎এ বিষয়ে হেলাল প্রামাণিক বলেন, আমি নিরাপত্তার স্বার্থে ফ্রিজ ও টিভি নিজ হেফাজতে রেখেছি। যাতে অন্য কেউ লুটপাট করতে না পারে এজন্য আমি সরিয়ে রাখছি। মিমাংসার পর আমি ওগুলো যার তাকে বুঝিয়ে দেবো। এখানে লুটপাটের কিছু নেই।

‎পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন,  বিষয়টি আমার জানা নেই অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park