1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

মাশরাফির ছবি বিকৃত করে জুতা নিক্ষেপ

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
সাম্প্রতিক কোটা আন্দোলন ঘিরে একাত্মতা পোষণ করেছে নানা শ্রেণি পেশার মানুষ। বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। অনেক তারকা ক্রিকেটাররাই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরব হয়েছেন। তবে চলমান এই আন্দোলন নিয়ে নীরবই আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।
তার এমন নীরবতা মেনে নিতে পারেননি ভক্ত সমর্থকরা। এতদিন সোশ্যাল মিডিয়া পর্যন্ত সমালোচনা সীমিত থাকলেও এবার সেটির বিস্ফোরণ ঘটলো। চরম ট্রলের শিকার হচ্ছেন নড়াইল এক্সপ্রেস।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক কে? প্রশ্নটা উঠলে এখনও একবাক্যে বেশিরভাগ মানুষের মুখে ঘুরেফিরে আসে মাশরাফির নাম। দেশের ক্রিকেটের এই কিংবদন্তি খেলোয়াড় হিসেবে যতটা না মানুষের মনে জায়গা করে রেখেছেন, তার চেয়েও অনেক বেশি অধিনায়ক হিসেবে।
দীর্ঘ ক্যারিয়ারে চোট বারবার দমিয়ে দিতে চাইলেও কাবু করতে পারেনি। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে প্রতিবারই মাঠে ফিরেছেন নড়াইল এক্সপ্রেস।
লড়াকু এই খেলোয়াড় এতদিন ছিলেন সবার হৃদয়ে। সোশ্যাল মাধ্যম থেকে অলিগলির চুনসুড়কির দেয়াল, প্রিয় খেলোয়াড়ের প্রতি ভালোবাসা নিবেদনে যেন কোনো কমতি ছিল না।
ক্ষুব্ধ ভক্তরা এবার দেয়ালে আঁকা মাশরাফির ছবি পাল্টে জোকার বানিয়ে ছাড়লেন। আর সেই ছবিতে নিক্ষেপ করেছেন জুতা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দেয়ালে আঁকা মাশরাফির ছবিটি নতুন করে এঁকে জোকারের রূপ দেওয়া হয়েছে। আগের ছবির দুই পাশের লেখা, ‘ওহ ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন’ মুছে ফেলা হয়েছে।
এছাড়া আরও দেখা যায়, কয়েকজন একসঙ্গে মাশরাফির ছবিতে জুতা ছুঁড়ে মারছেন। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘দুঃখিত, আপনি আমাদের অধিনায়ক নন, ক্লাউন।’
একইভাবে, মাশরাফির মতো সমালোচনার মুখে পড়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও। কানাডা লিগে ব্যস্ত সময় কাটানো সাকিব এক ভক্তের তোপের মুখে পড়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আপনি দেশের জন্য কী করেছেন?

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park