1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

আমিনপুরে প্রভাতী কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

মোঃ ফেরদৌস হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

পাবনা সুজানগর উপজেলার আমিনপু থানার অন্তর্গত চরদুলাইয়ে প্রভাতী কিন্ডারগার্টেন স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে দুলাই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রথম পর্বে মোট ৫০টি ইভেন্টে চলে বিভিন্ন ধরনের খেলাধুলা। দ্বিতীয় পর্বে চলে বিভিন্ন ধরনের ডিসপ্লে প্রদর্শনী, যেমনখুশি তেমন সাজো, নাচ, গান ও নাটিকা প্রতিযোগীতা।

প্রভাতী কিন্ডারগার্টেন স্কুল এর সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ, বিশেষ অতিথি ছিলেন সৈয়দ আলমগীর হোসেন অফিসার ইনচার্জ আমিনপুর থানা , আরো উপস্থিত ছিলেন , মোঃ আঃ মজিদ উপজেলা শিক্ষা অফিসার সুজানগর পাবনা , নিশীথ কুমার বিশ্বাস সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুজানগর পাবনা।

উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম রাসুল, মোঃ ইয়াকুব আলী সাবেক উপাধ্যক্ষ।

এসময়ে আরো উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গগণ। অনুষ্ঠান শেষে খেলার প্রভাতী কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক মোঃ উজ্জল হোসেন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park