1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
  3. p.m.mahfuj@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু পাবনায় ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক ব্যবসায়ী নিহত ঈশ্বরদী ও আটঘরিয়ার ৩ হেভিওয়েট আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের কারও কাছ থেকে ভিক্ষা গ্রহণ করেন না মকবুল পাবনায় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম শুভাবির্ভাব উৎসব পালিত মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

পাবনায় হিন্দু সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
পাবনায় হিন্দু সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র করেছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক মাহমুদন্নবী স্বপন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকালে সদরের জয়কালি বাড়ি মন্দিরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সনাতনী ট্রাস্টের পাবনা প্রতিনিধি অ্যাডভোকেট মলয় কুমার দাস রায়ের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দল নেতা শুভ মজুমদারের পরিচালনায় অর্ধ-সহস্রাধিক হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমেদ, মনোয়ার শামীম,জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাজ্জাতুল ইসলাম খান নাদিম, যুগ্ম-আহ্বায়ক দীপঙ্কর সরকার জিতু, আহসান হাবীব আকাশ, দপ্তর সম্পাদক এস এম আদনান উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-সম্পাদক নয়ন কুমার সাহা,জেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক আজাদুন্নবী কাজল, পাবনা পৌর বিএনপি নেতা মনির হাসান ফরিদ প্রমুখ।

এ সময় জেলা বিএনপি নেতা মাহমুদন্নবী স্বপন বলেন, সনাতনী সম্প্রদায়ের পাশে সবসময় বেগম খালেদা জিয়া ও বিএনপি ছিল। ৫ আগষ্টের পর সনাতনীদের ধর্মীয় উপাসনালয় ও বাসভবন পাহারা দিয়েছে দলের নেতাকর্মীরা। আগামীতে হিন্দু সম্প্রদায়ের যেকোন সংকটে পাবনা জেলা বিএনপি পাশে থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park