1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

রঙিন ফুলকপি চাষে লাভবান ঈশ্বরদীর শফিকুল

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪

পুষ্টিগুণ সমৃদ্ধ রঙিন ফুলকপি চাষ করে লাভবান হয়েছেন কৃষক শফিকুল ইসলাম। তিনি প্রথমবারের মতো বেগুনি ও হলুদ ফুলকপি চাষ করে বাম্পার ফলন পেয়েছেন। শফিকুলের রঙিন ফুলকপি চাষের সফলতা দেখে আগামীতে আরও কৃষক রঙিন ফুলকপি চাষের স্বপ্ন দেখছেন।

উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের কৃষক শফিকুল ইসলাম একটি বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে রঙিন ফুলকপির বীজ সংগ্রহ করে ১০ শতক জমিতে চাষ করেন। সাদা ফুলকপির মতো বেগুনি ও হলুদ জাতের ফুলকপির চাষপদ্ধতি ও খরচ একই।

শফিকুল ইসলামের ক্ষেতে রঙিন ফুলকপি কিনতে আসা নওদাপাড়া গ্রামের আল-আমিন বলেন, ‘প্রথমবারের মতো রঙিন ফুলকপি দেখে ভালো লাগছে। শুনেছি এ ফুলকপি সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ। তাই কিনতে এসেছি।’

একই এলাকার কৃষক আলতাব হোসেন বলেন, ‘শফিকুলের রঙিন ফুলকপি দেখতে প্রতিদিনই লোকজন আসছে। সাদা ফুলকপির চেয়ে এ ফুলকপি বেশি দামে বিক্রি হচ্ছে। আগামীতে আমরাও রঙিন ফুলকপি চাষ করবো। কীভাবে বীজ সংগ্রহ ও চাষ করতে হয় তা জেনেছি।’

শফিকুল ইসলাম বলেন, ‘প্রতি বছর সাদা ফুলকপি চাষ করলেও এবার ১০ কাঠা জমিতে বেগুনি ও হলুদ ফুলকপি চাষ করেছি। একটি এনজিওর সদস্য হওয়ায় সেখান থেকে পাঁচ হাজার টাকায় ১০ গ্রাম রঙিন ফুলকপির বীজ সংগ্রহ করি। তারা চাষপদ্ধতি ও পরিচর্যা সম্পর্কে ধারণা দিয়েছিলেন। প্রথমে ভেবেছিলাম অপরিচিত জাতের ফুলকপি চাষ করে হয়তো লোকসান হবে। এখন দেখছি, যা আশা করেছিলাম তার চেয়ে বেশি লাভ হয়েছে। আগামীতে আরও জমিতে চাষ করবো।’

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার বলেন, ‘উপজেলায় ৯৫০ হেক্টর জমিতে ফুলকপি চাষ হয়েছে। রঙিন ফুলকপি খুব কম চাষ হয়েছে। ফুলকপি চাষিদের কৃষি অফিস থেকে পরামর্শ দিয়ে সহযোগিতা করা হয়েছে। রঙিন ফুলকপি চাষে কৃষকদের বেশি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।’

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park