1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

রোটারী ক্লাব পাবনা নিউ সিটির  উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
প্রতি বছরের মত এবারও রোটারী ক্লাব পাবনা নিউ সিটির উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১ টার দিকে শিমলা অডিটোরিয়ামে ঈদ সামগ্রী বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৩০০ জনের হাতে শাড়ি, চাউল সহ ১৪ টি পন্য তুলে দেওয়া হয়।
রোটারী ক্লাব পাবনা নিউসিটির প্রেসিডেন্ট রোটারিয়ান পিয়ার হোসেন বান্না (পিএইচএফ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা শহরের বিশিষ্ট ব‍্যবসায়ী ও সমাজসেবক গোলাম রব্বানী কামনা। তিনি বলেন,  সমাজে পিছিয়ে পড়াদের সহায়তায় আন্তর্জাতিক  স্বেচ্ছাসেবী রোটারী ক্লাব পাবনা নিউসিটি ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে।
আমাদের আশেপাশের মানুষের সাথে ঈদ আনন্দ ভাগ করে নেওয়া নৈতিক দায়িত্ব। আমাদের উচিৎ আশেপাশের মানুষের খোঁজ-খবর নেয়া। তাদের সাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়া। তবেই সমাজ থেকে অবহেলিত মানুষ মর্যাদা পাবে। দেশ ও সমাজ এগিয়ে যাবে।
রোটারী ক্লাব পাবনা নিউসিটির প্রেসিডেন্ট রোটারিয়ান পিয়ার হোসেন বান্না বলেন, ঈদ ঘিরে প্রতি বছরই আমাদের ক্লাবের পক্ষ থেকে এই ধরনের আয়োজন করা হয়। দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের হাসি ফোটাতে অতীতের মতো ভবিষ্যতেও রোটারী ক্লাব পাবনা নিউসিটি ভূমিকা রাখবে বলে ইনশাআল্লাহ। এছাড়া বিভিন্ন ঈদ, পূজা, বন্যা দুর্যোগ, চিকিৎসা, মৎস অবমুক্ত করা, গাছ বিতরণ সহ নানা কর্মসূচি পালন করা হয়।
 অনুষ্ঠানের প্রজেক্ট চেয়ার ছিলেন, রোটারিয়ান পিপি  আবুল হোসেন (পিএইচএফ) ।  অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন, রোটারিয়ান  আইপিপি জিল্লুর রহমান, রোটারী  আমিনুল ইসলাম পটল, Rtn  আলতাফ হোসেন, রোটারিয়ান ডাঃ মন্জুরা রহমান, সহ সকল পর্যায়ের রোটারী বৃন্দ।  অনুষ্ঠান পরিচালনা করেন রোটারিয়ান পিপি আবো মোর্শেদ (পি এইচ এফ ), বিশেষ ভাবে সহযোগিতা করেন রোটারিয়ান সিরাজুল ইসলাম ( পি এইচ এফ ) প্রমুখ ।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park