1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলে পহেলা বৈশাখীতে পিঠা উৎসব

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

মোঃ ফেরদৌস তপন: পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে সোমবার (১৪ এপ্রিল২০২৫ ইং, বাংলা- ১৪৩২) সকাল ৭টা থেকে স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলসা ক্যাম্পাসে এই ‘পিঠা উৎসব ও বৈশাখী উৎসব ১৪৩২’ অনুষ্ঠিত হয়।

স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল ’ দীর্ঘদিন ধরে অত্যন্ত সাড়ম্বরে পালন করে আসছে ঐতিহ্যবাহী এ বৈশাখী উৎসব। তবে এ বছরই প্রথম বৈশাখী উৎসবের পাশাপাশি পিঠা উৎসবের আয়োজন করে। অভিভাবক ছাত্র-ছাত্রীদের পারস্পরিক মেল-বন্ধন সৃষ্টিতে ভূমিকা রাখবে আশা করা যায়। এ পিঠা উৎসবে হরেক রকম পিঠার আয়োজন করা হয়।

উৎসবটি উদ্বোধন করেন স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত সভাপতি মাহফুজুল হক সিদ্দিকী ফুয়াদ ও প্রধান শিক্ষিকা মনিরা খাতুন নূরী। এই বৈশাখী পিঠা উৎসবে প্রথম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণির ছাত্রছাত্রীরা পিঠার স্টল সাজিয়েছিল। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৈশাখী সাজে সেজে ছিল ঐতিহ্যবাহী স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল। এ বৈশাখী পিঠা উৎসবের সমস্ত পিঠা অভিভাবক, ছাত্র-ছাত্রী এবং পাশাপাশি প্রতিবেশিরাও অংশগ্রহণ করে সমস্ত পিঠাগুলো কিনেছেন এবং ছাত্র-ছাত্রীদের উৎসাহ যুগিয়েছেন। স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষিকা মনিরা খাতুন নূরী বলেন প্রতিবছর আমরা এই উৎসবের আয়োজন করব ইনশাআল্লাহ।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park