1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

সাঁথিয়ায় ইউনিয়ন পরিষদ ও জাতীয় মহিলা সংস্থার কার্যালয় পরিদর্শন করলেন ইউএনও

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫

পাবনার সাঁথিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও জাতীয় মহিলা সংস্থার কার্যালয় পরিদর্শন করলে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) রিজু তামান্না। এসময় বিভিন্ন স্কুলও পরিদর্শন করেন। ১৫ টাকা কেজি চালের বিষয়েও তদারকি করেন তিনি।

বুধবার (২১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিদর্শন কার্যক্রম করেন তিনি।

এসময় তিনি বলেন, সরকারি কাজের প্রকল্প স্বচ্ছতার সঙ্গে বাস্তবতায়ন করতে হবে। কোন কাজ অবহেলা করে করা যাবে না। অনিয়ম- দুর্নীতি রোধ করতে হবে। সমাজ থেকে অন্যায় অবিচার দূর করতে হবে। সকল সেবা গ্রহীতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ইউনিয়ন পরিষদে যেন কোন লোক এসে অপমান অপদস্ত না হয়। সবার সঙ্গে সুন্দর করে কথা বলতে হবে। জন্মনিবন্ধন ও বিভিন্ন সার্টিফিকেট নিতে আসাদের থেকে সরকারী ফি ছাড়া অন্য কোন ফি নেওয়া যাবে না।

চালের ডিলারদের তিনি বলেন, কোন গ্রাহককে ৩০ কেজি চালের বস্তুায় হাফ কেজিও কম দেওয়া যাবে না। যারা কম দিবেন তাদের লাইসেন্স বাতিল করা হবে। যারা কম পাবেন আমার কাছে গিয়ে বললেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিয়াপুর স্কুল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের উচিত হবে শিক্ষকদের সম্মান করে চলা। পড়াশুনার মান ঠিক রাখা। বাড়িতে বসে বসে ফেসবুক টিকটক না দেখে মনোযোগ দিয়ে পড়াশুনা করে ভালো রেজাল্ট অর্জন করতে হবে। শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে।

এসময় মিয়াপুর হাজী জছিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান, ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের সচিব হযরত আলী, বনগ্রাম হাট মালিক ও ক্ষেতুপাড়া ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক শাহরিয়ার বাবু সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী।

 

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park