1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

আমিনপুরে শহীদ জিয়ার ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

ফেরদৌস হাসান
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫

৩০মে বিকেল ৪টার দিকে পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা অন্তর্গত আবুলখাঁ এর মোড়ে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলার রুপকার, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন, বেড়া ছাত্রদলের সাবেক সভাপতি ও বেড়া উপজেলা যুবদলের ১ নং যুগ্ন আহ্বায়ক এসএম আহসান হাবিব।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের জোর জুলুম অন্য অত্যাচার মিথ্যা মামলার স্বীকার হয়েছি। তারা যে কাজটি করেছে আমরা তা করব না। আমরা জিয়ার সৈনিক আমরা জনগণদের ভোটের অধিকার ফিরিয়ে আনব। আর বেশি তালবাহানা করে অতি দ্রুত সময় নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন তা না হলে আমরা আবার মাঠে নামবো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসাধারণ সম্পাদক মোঃ রসেল মোল্লা।

এসময় আরও উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুর রহমান টিপু সহ বেড়া উপজেলা বিএনপি’ ও জাতসাখিনী ইউনিয়ন বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park