1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

সাঁথিয়ায় দোয়ারী জাল কারখানায় অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ও জেল

ফেরদৌস হাসান
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

পাবনার সাঁথিয়া উপজেলার আর- আতাইকুলা ইউনিয়নের অন্তর্গত কাজীপাড়ায় অবৈধ চায়না দোয়ারী জাল কারখানা অভিযান পরিচালনা করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. রিজু তামান্না

রবিবার (৩ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে এ অভিযান। এ সময় বিপুল পরিমাণ জাল তৈরির সরঞ্জাম সহ আনুমানিক ২০লক্ষাধিক টাকার জাল জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

প্রশাসনের অভিযান বুঝতে পেরে জাল তৈরির কারিগরা দ্রুত পালিয়ে যায়। কারখানার মালিকের ছেলে মোঃ নাজমুস সাকিব (২২) পিতা রতন পরামানিক
সাং কাজিপুর আর-আরতাইকুলা, জাল ব্যবসাহীকে আটক করে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. রিজুতামান্না বলেন এ ধরনের জালে অতি সূক্ষ্ম ছিদ্র হওয়ায় মাছ সহ বিভিন্ন জলজ প্রাণী আটকে পরে আর বের হতে পারে না। মৎস্য আইনে এ ধরনের সূক্ষ্ম ছিদ্রের জাল তৈরি, ব্যবহার ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামসুর রহমান বলেন দেশি অনেক প্রজাতির মাছ আজ বিলুপ্তির পথে। প্রাণিজ আমিষ এর সিংহভাগই মৎস্য সম্পদ থেকে আশে। কিন্তু রিং জাল, কারেন্ট জাল প্রজনন মৌসুমে মাছ আহরণ ইত্যাদি কারনে বিভিন্ন প্রজাতির মাছ আজ বিলুপ্তির দ্বার প্রান্তে। সকল শ্রেণীর জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করতে মৎস্য বিভাগের বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন আর-আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,কে,এম হাবিবুল ইসলাম উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ ।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park