1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

আমিনপুরে অভিনব কায়দায় এক মাসে ৫টি বাড়িতে চুরি

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

১৭ ই সেপ্টেম্বর ২০২৫ ইং একটি বাড়িতে অভিনব কায়দায় চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে পাবনার আমিনপুর থানার পুরান ভারেঙ্গা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত হাজী মোহাম্মদ আলীর ছেলে কেএম আব্দুল্লাহ এর বাড়িতে।

মোঃ আব্দুল্লাহ জানায় ১৬ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ সন্ধ্যা সাতটায় আমার স্ত্রী সন্তানসহ শ্বশুরবাড়িতে বেড়াতে যাই। পরদিন সকালে বাড়িতে এসে চাবি দিয়ে দরজা খুলতে গেলে লক্ষ করে দেখি দরজা ভিতর থেকে আটকানো। আমার আপন ভাই সহ আশেপাশের লোকজন বিষয়টি অনুসন্ধান করে জানালার থাই গ্লাস টান দিয়ে দেখতে পাই জানলার তিনটি রড ভাঙ্গা ঘরের মধ্যে একটা বাচ্চা প্রবেশ করে লক খুলে দিলে আমরা ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পাই কাপড়চোপড় আসবার পত্র সব ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে এবং আমার ঘরে থাকা পাঁচ ভরি স্বর্ণ ও রুপার গহনা এবং নগদ ২৫ হাজার টাকা চুরি হয়েছে।

তিনি আরো জানান এলাকার মাদক সেবীরা মাদকের টাকা জোগাড় করতে চুরির সাথে সম্পৃক্ত থাকতে পারে। এ বিষয়ে আমিদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এলাকার জনগণ জানান গত কয়েকদিনে এলাকায় ৫/৬ টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ এখনো চোর সনাক্ত করতে পারেনি।

সহকারী পুলিশ সুপার (বেড়া সার্কেল) মো: আবুল কালাম আজাদ জানান, অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park