1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

সাঁথিয়ার জননন্দিত এসিল্যান্ডের নামে মিথ্যা সংবাদ, সাধারণ জনগণের প্রতিবাদ!

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

পাবনার সাথিয়া সহকারী কমিশনার ( তুমি )ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানার বিরুদ্ধে দৈনিক যায়যায়দিন পত্রিকার অনলাইন পোর্টালে মিথ্যা, বানোয়াট, সংবাদ প্রকাশ হওয়ায় সাধারণ জনগণ ও সুশীল সমাজের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। একজন পরোপকারী, সদালাপী, নির্লোভী, স্বার্থহীন মানুষকে নিয়ে মিথ্যা বানোয়াট ও কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

জানা যায়,স্থানীয় একটি স্বার্থান্বেষী মহল স্বীয় স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা বানোয়াট অভিযোগ এনে মানববন্ধন সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ প্রদান করে। সরজমিনে গিয়ে এইসব অভিযোগের কোন সত্যতা মেলেনি। এসব মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ জনগণ সহ সুশীল সমাজ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ২০২৫ /২৬ অর্থবছরে অর্থবছরে টি আর প্রকল্পের প্রায় ২০ লক্ষ টাকা পুরোটাই তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করেন। এক্ষেত্রে তার কোন গাফিলতি ছিল না।

সাঁথিয়া পৌর প্রশাসক ও সহকারী কমিশনার সাদিয়া সুলতানা সাথিয়া যোগদান করার পর থেকেই ভূমি অফিসের ঘুষ, দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে ছিলেন সদর তৎপর।
তার বিরুদ্ধে ঘুষ বা দুর্নীতির কোন প্রমাণ মেলেনি।

সাঁথিয়া ভূমি অফিসে জমির নামজারি করতে আসা দেবগ্রাম গ্রামের বাবু হোসেন বলেন, এসিল্যান্ড সাদিয়া সুলতানা আমার নিকট থেকে কোন ঘুষ বা উৎকোচ ছাড়াই আমার জমির নাম জারি সঠিক সময়ে করে দিয়েছিলেন। তার সদালাপ্ ও সুন্দর আচরণে সবাই মুগ্ধ।

গোরিগ্রাম গ্রামের হেলাল উদ্দিন জানান, জমির নাম জারি এবং কাগজপত্র ঠিক করার জন্য তাকে মাঝেমধ্যে ভূমি অফিসে যেতে হয়। এসিল্যান্ড সাদিয়া সুলতানা কখনো তার নিকট থেকে কোন ঘুষ বা উৎকর্ষ গ্রহণ ছাড়াই তার কাজ যথা সময় করে দিয়েছেন। তার অফিসে ঘুষ বা দুর্নীতির কোন চিত্র তিনি দেখেন নাই।

এ বিষয়ে সাঁথিয়া সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানা বলেন, একটি স্বার্থান্বেষী মহল নিজেদের অসৎ স্বার্থ হাসিলের জন্য আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাকে হয়রানির চেষ্টা চালাইতেছে।
তিনি জানান, গত রমজান মাসে টাউন লেভেল কো অর্জিনেশন কমিটি এর জন্য উত্তোলনকৃত সমস্ত অর্থই খরচ করা হয়েছিল। কোন টাকা আত্মসাৎ করা হয় নাই এর যথাযথ প্রমাণ আমাদের নিকট আছে। খাস জমি বন্দোবস্ত, ভূমি উন্নয়ন কর, হোল্ডিং অনুমোদন, জমির নাম জারি সহ বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত কোন ফি নেওয়া হয় না বলে তিনি জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park